Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Paralympics 2024: একটুর পদক হাতছাড়া ভাবনার, ফাইনালের টিকিট নিশ্চিত করলেন সিমরন

শেষের পথে প্যারিস প্যারালিম্পিক্স। ইতিমধ্যেই পদক জয়ের নিরিখে রেকর্ড সৃষ্টি করেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। শুক্রবার পুরুষদের হাই জাম্পে টি সিক্সটি ফোর ইভেন্টে সোনা জেতেন প্রবীণ কুমার। রেকর্ড গড়ে ২.০৮ মিটার লাফিয়ে সোনা জিতলেন। কিন্তু পদকের কাছে গিয়েও তা হাতছাড়া হল ভাবনাবেন চৌধুরির।

শুক্রবার রাতে মহিলাদের জ্যাভলিন থ্রো-য়ের টি৪৬ বিভাগের নামেন ভাবনা। ফাইনালে যোগত্যা অর্জনের পর তাঁকে নিয়ে বেড়েছিল পদকের প্রত্যাশা। প্রথম দিকে ভালোই থ্রো করতে থাকেন এবং পদকের স্বপ্নকে উস্কে দেন। কিন্তু শেষ পর্যন্ত পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। তবে পদকের আশা জিইয়ে রাখলেন সিমরন শর্মা।

Paris Paralympics

মহিলাদের জ্যাভলিন থ্রো-য়ের টি৪৬ বিভাগের মোট ১১ জন নামেন। এই প্রতিযোগিতায় নামার আগে ভাবনার সেরা থ্রো ছিল ৩৫.৬৬ মিটার। কিন্তু ফাইনালের প্রথম থো-য়েই নিজের ব্যক্তিগত রেকর্ড ভেঙে দেন ভাবনা। ৩৭.৩১ মিটার থ্রো করেন। দ্বিতীয় থ্রো-য়ে দূরত্ব কমে হয় ৩৬.৪০ মিটার।

তৃতীয় থ্রো-য়ে সেরাটা দেন ভাবনা। ৩৯.৬৪ মিটার থ্রো করেন। একটুর জন্য ৪০ মিটারের গণ্ডি অতিক্রম করা হল না তাঁর। চতুর্থ থ্রো আরও ভালো করে ৩৯.৭০ মিটার করেন। কিন্তু পঞ্চম থ্রো ফাউল হয় তাঁর। এরপর শেষ থ্রো ৩৫.৩৯ মিটার করতে সক্ষম হন। কিন্তু তা পদক জয়ের জন্য যথেষ্ট ছিল না। পঞ্চম হয়েই শেষ করলেন ভাবনা।

অন্যদিকে, মহিলাদের ২০০ মিটারে টি২০০ ইভেন্টে ফাইনালে জায়গা করে নিলেন সিমরন শর্মা,। ২৫.০৩ সেকেন্ডে রেস শেষ করেন এবং ফাইনালে জায়গা করে নেন। আগামীকাল রাত ১১.০৪ মিনিটে তাঁর ফাইনাল ইভেন্ট রয়েছে। ফলে ভারতের আরও একটা পদক জয়ের আশা আছে।

শটপুটে নেমেছিলেন ভারতের দুই অ্যাথলিট হোকাটো সেমা এবং সোমন রানা। সেমা ১৩.৮৮ মিটার দিয়ে শুরু করেন। এরপর ১৪.৪০ মিটার, ১৪.৬৫ মিটার, ১৪.১৫ এবং ১৩.৮০ মিটার ছোঁড়েন। এরমধ্যে ১৪.৬৫ তাঁর ব্যক্তিগত সেরা। তিনি ব্রোঞ্জ পদক জয় লাভ করেন। এই ইভেন্টে সোনা জেতেন ইরানের ইয়াসিন খোস্রাভি। রুপো পান ব্রাজিলের থিয়াগো ডস স্যান্টোস। রানা পঞ্চম স্থানে শেষ করেন।

টোকিতে ১৯ পদক জিতেছিল ভারত। সেই সংখ্যা আগেই টপকে গিয়েছেন এবার প্যারা অ্যাথলিটরা। এবার সোনা জয়ের নিরিখেও রেকর্ড তৈরি হল, শুক্রবার প্রবীণের সোনার পর ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২৭। আরও পদক জয়ের সম্ভবনা আছে ভারতের শেষ দুই দিনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+