Paris Paralympics 2024: প্যারালিম্পিয়ানদের শুভেচ্ছা মোদীর, সুমিত-ভাগ্যশ্রীদের কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

প্যারিস অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে ছিল পাহাড় প্রমাণ প্রত্যাশা। কিন্তু পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রুপোসহ মোট ছয়টি পদক জেতে ভারত। ফলে প্রত্যাশা অনেকটাই পূরণ হয়নি। এবার ভারতের মিশন প্যারালিম্পিক্স। ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন । এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত, টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪।

ভারতীয় সময় অনুসারে বুধবার রাত ১১.৩০ মিনিট থেকে শুরু হবে প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান, তার আগে ভারতীয় প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেেন প্রধা‌নমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে মোদী সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা তুলে ধরেন। সেইসঙ্গে প্যারালিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন।

Paris Paralympics

মোদী লিখেছেন, ১৪০ কোটি দেশবাসী প্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রতিটি ক্রীড়াবিদদের সাহস এবং দৃঢ় সংকল্প সমগ্র জাতির জন্য অনুপ্রেরণার উৎস। প্রত্যেকেই তাঁদের সাফল্যের পথে অগ্রসর হবেন।'

গত ১৯ অগাস্ট রাখি বন্ধনের দিনেই ভারতীয় প্যারা অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ভারতীয় প্যারালিম্পিয়ানদের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছিলেন এবং তাদের নতুন রেকর্ড গড়ার জন্য আহ্বান জানিয়েছিলেন।

প্রত্যাশা অনুসারে প্যারিস অলিম্পিক্সে পদক জিততে পারেনি ভারত। এবার প্রত্যাশা প্যারালিম্পিক্সকে ঘিরে। আসন্ন প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বাহক হিসেবে দেখা যাবে সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদবকে।

টোকিও প্যারালিম্পিক্সে ভারত পাঁচটি সোনা, আটটি রুপো এবং ছ'টি ব্রোঞ্জ সহ মোট ১৯টি পদক জেতে ভারত। এবার ভারতের লক্ষ্য ২৫টা পদক জেতা এবং পদক তালিকায় প্রথম ২০টি দেশের মধ্যে থাকা। ভারতীয় দলে একাধিক ক্রীড়াবিদ আছেন টোকিও প্যারালিম্পিক্সে পদক জিতেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+