Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Paralympics 2024: ভারতের ২২তম পদক নিশ্চিত করে সোনার লক্ষ্যে হরবিন্দর, হতাশ করলেন ভাবিনাবেন

Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ২২তম পদকটি নিশ্চিত করে ফেললেন তিরন্দাজ হরবিন্দর সিং। টোকিও প্যারালিম্পিক্সে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন।

হরবিন্দর ফাইনালে নামবেন ভারতীয় সময় রাত ১১টা ১৪ মিনিটে। তবে হতাশ করলেন ভাবিনাবেন প্যাটেল। পাওয়ারলিফটিং, সাইক্লিংয়েও সাফল্য অধরাই থাকল।

Paris Paralympics 2024

পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন সেমিফাইনালে হরবিন্দর হারালেন ইরানের মহম্মদ রেজা আমেরিকে। ইরানিয়ানের বিরুদ্ধে চূড়ান্ত সেটটি তিনি জিতে নেন ২৬-২৫ ব্যবধানে। হকবিন্দর শুরু থেকেই চাপে রেখেছিলেন ইরানের প্রতিপক্ষতে। তিনি ৫-৩ ব্যবধানে এগিয়ে থাকায় শেষ সেটটি ইরানিয়ানকে জিততে হবে লড়াইটা শ্যুট অফে নিয়ে যেতে।

সোনা জয়ের দ্বৈরথে হরবিন্দরের প্রতিপক্ষ পোল্যান্ডের লুকাস সিসজেক। কোয়ার্টার ফাইনালে হরবিন্দর কলম্বিয়ার হেক্টর জুলিও রামিরেজকে হারিয়েছিলেন ৬-২ ব্যবধানে। চতুর্থ সেট তিনি জেতেন ২৬-২৫ ব্যবধানে। ভারতের প্রথম তিরন্দাজ হিসেবে হরবিন্দর তিন বছর আগে টোকিও প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার অন্তত রুপো নিশ্চিত করে ফেলেছেন।

তবে হতাশ করলেন টোকিও প্যারালিম্পিক্সে মহিলাদের টেবল টেনিস সিঙ্গলসে রুপোজয়ী ভাবিনাবেন প্যাটেল। তিনি হেরে গেলেন চিনের ইং ঝৌয়ের কাছে। ক্লাস ফোর কোয়ার্টার ফাইনালে ভাবিনাবেনের পরাজয় ১-৩ ব্যবধানে। তিনি এদিন অবশ্য ভালোই লড়াই চালালেন। প্যারালিম্পিক্সের টিটিতে তিনি টোকিওয় পদক জিতে ইতিহাস গড়েছিলেন। আজ হারলেন ১২-১৪, ৯-১১, ১১-৮, ৬-১১-তে।

ক্লাস ৩ বিভাগে রাউন্ড অব সিক্সটিনে ক্রোয়েশিয়ার আন্দেলা মুজিনিচের কাছে হেরে যান সোনালবেন প্যাটেল। মহিলাদের ডাবলসে ভাবিনাবেন ও সোনালবেন কোয়ার্টার ফাইনালেই পরাস্ত হয়েছিলেন। এক বছর বয়স থেকেই ভাবিনা পোলিও-আক্রান্ত। তিনি হুইলচেয়ারে বসে টিটি খেলেন।

পাওয়ারলিফটিংয়ে হতাশ করলেন সাকিনা খাতুন ও পরমজিৎ কুমার। মহিলাদের ৪৫ কেজি বিভাগে সাকিনা ৮৬ কেজি তুলতে পারলেও ৯০ ও ৯২ কেজি তুলতে ব্যর্থ হন। সাকিনা সপ্তম স্থানে শেষ করলেন। ৪৯ কেজি বিভাগে পরমজিৎ অষ্টম হন। তাঁর প্রথম প্রয়াস ছিল ১৫০ কেজির।

মহিলাদের রোড সাইক্লিংয়ের রোড টাইম ট্রায়াল সি১-৩-এ ব্যক্তিগত টাইম ট্রায়ালে ভারতের জ্যোতি গাদেরিয়া ১৬তম স্থান পান। পুরুষদের রোড সাইক্লিংয়ে রোড টাইম ট্রায়াল সি২ ব্যক্তিগত টাইম ট্রায়ালে ভারতের আরশাদ শাইক একাদশ স্থান লাভ করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+