Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সের তিরন্দাজিতে ভারতের প্রথম সোনা! ইতিহাসে হরবিন্দর, উচ্ছ্বসিত মোদী
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জিতলেন হরবিন্দর সিং। পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ওপেনে। টোকিও প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন হরহিন্দর।
ফলে প্রথম ভারতীয় হিসেবে হরবিন্দর আজ প্যারালিম্পিক্সের তিরন্দাজির ফাইনালে উঠে অন্তত রুপো নিশ্চিত করেন। এরপর পোল্যান্ডের লুকাস সিসজেককে দাপট সহকারে হারালেন ৬-০ ব্যবধানে। তিনটি সেটে জয়ের ব্যবধান ২৮-২৪, ২৮-২৭, ২৯-২৫। যাতে নিশ্চিত হলো ঐতিহাসিক সোনা।

হরবিন্দরের সাফল্যে প্যারিস প্যারালিম্পিক্স থেকে চতুর্থ সোনাটি ভারত ঝুলিতে পুরল। এবারের প্যারালিম্পিক্সে এটি ভারতের ২২তম পদক। বুধবার প্যারালিম্পিক্সের সপ্তম দিনে দ্বিতীয় পদকটি জিতলেন হরবিন্দর। এর আগে, শট পুটে রুপো জিতেছেন সচিন খিলাড়ি।
ফাইনালে দুরন্ত ছন্দে ছিলেন হরবিন্দর। প্রথম সেটে তিনি ৯, ১০ ও ৯ মারেন। সিসজেক মারেন ৯, ৭ ও ৮। পরের সেটে হাড্ডাহাড্ডি লড়াই। দুজনেই তাঁদের প্রথম দুটি তির ৯-এর ঘরে মারেন। সিসজেক শেষ করেন ৯ মেরে, হরবিন্দর ১০ মেরে ৪-০ লিড নেন।
তৃতীয় সেটে হরবিন্দর দুটো ১০ ও একটি ৯ মারেন। সিসজেক ৭ ও ২ বার ৯ মারেন। তাতেই হরবিন্দরের পদক নিশ্চিত হয়ে যায়। মিক্সড টিম কম্পাউন্ড ওপেনে রাকেশ কুমার ও শীতল দেবী ব্রোঞ্জ জেতার পর এবার তিরন্দাজিতে ঐতিহাসিক সোনার দখল নিল ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বসিত হরবিন্দরের সাফল্যে। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, প্যারা তিরন্দাজির এই সোনা অত্যন্ত স্পেশ্যাল। হরবিন্দরকে সোনা জয়ের জন্য অভিনন্দন। তাঁর নিষ্ঠা, ফোকাস, অদম্য স্পিরিট অসাধারণ। তাঁর এই সাফল্যে ভারত অত্যন্ত গর্বিত।
A very special Gold in Para Archery!
— Narendra Modi (@narendramodi) September 4, 2024
Congratulations to Harvinder Singh for winning the Gold medal in the Men's Individual Recurve Open at the #Paralympics2024!
His precision, focus and unwavering spirit are outstanding. India is very happy with his accomplishment.… pic.twitter.com/CFFl8p7yP2
হরবিন্দরের বাড়ি হরিয়ানার কৈথাল জেলার অজিত নগর গ্রামে। কৃষক পরিবার থেকে বড় হওয়া। দেড় বছর বয়সে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসাজনিত কারণে তাঁর দুই পা বাদ পড়ে। ২০১২ সালে লন্ডন প্যারালিম্পিক্স দেখে তিনি খেলাধুলো চালিয়ে ব্যাপারে আকৃষ্ট হন। ২০১৭ সালে তিনি অংশ নেন প্যারা আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেখানে সপ্তম হন।
লকডাউনে কৃষি খামারকে আর্চারি রেঞ্জে পরিণত করেন হরবিন্দরের বাবা। টোকিও প্যারালিম্পিক্সে তাঁর যেমন ব্রোঞ্জ রয়েছে, তেমনই জাকার্তা এশিয়ান প্যারা গেমসে সোনা ও হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে ডাবলসে ব্রোঞ্জ জেতেন। পাতিয়ালার পাঞ্জাবি ইউনিভার্সিটি থেকে তিনি অর্থনীতিতে পিএইচডিও করেছেন।
প্যারিস প্যারালিম্পিক্সে আপাতত ২২টি পদক জিতেছে ভারত। ৪টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। টোকিও প্যারালিম্পিক্সে ভারত ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ-সহ ১৯টি পদক জিতেছিল।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications