Paris Olympics 2024: হকি ইন্ডিয়ার আবেদন খারিজ, সেমিফাইনাল ম্যাচের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে

মঙ্গলবার ভারত প্যারিস অলিম্পিক্সে হকিতে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে ভারতীয় পুরুষ দল। এই ম্যাচে ভারতের কঠিন প্রতিপক্ষ জার্মানি। কিন্তু সেমিফাইনাল ম্যাচের আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন অমিত রুইদাস।

ভারতীয় রক্ষণে নির্ভরযোগ্য খেলোয়াড় অমিত রুইদাসকে আন্তর্জাতিক হকি ফেডারেশনের পক্ষ থেকে এক ম্যাচে নির্বাসিত করা হয়। কিন্তু এই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছে না ইন্ডিয়ান হকি অ্যাসোসিয়েশন। এর ফলে ভারতীয় হকি সংস্থার পক্ষ আবেদন করে অমিতের শাস্তি প্রত্যাহারের। কিন্তু সেমিফাইনালের ২৪ ঘণ্টা আগে ভারতীয় শিবিরে কোন সুখবর নেই।

Paris Olympics

লাল কার্ড দেখার জন্য অমিতের শাস্তি বহাল থাকলো। এর ফলে জার্মানির বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের এই ডিফেন্ডার। একইসঙ্গে আরো একটি বড় ধাক্কা ভারতীয় দলে। এই ম্যাচে ১৬ জন নয় ১৫ জনকে নিয়ে স্কোয়াড গঠন করতে হবে কারণ একজন লাল কার্ড দেখে শাস্তির তালিকায় থাকবেন।

হকি ইন্ডিয়ার আবেদনকে খারিজ করে দেওয়া হয়। এফআইএইচ বিবৃতিতে বলা হয়েছে, 'গত ৪ অগাস্ট ভারত বনাম গ্রেট ব্রিটেন ম্যাচ চলাকালীন এফআইএইচ-র আচরণবিধি লঙ্ঘনের জন্য অমিত রুইদাসকে এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছিল। সেটা বহাল থাকছে। এরফলে জার্মানির বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচে অমিত রুইদাস অংশগ্রহণ করতে পারবেন না এবং ভারত শুধুমাত্র ১৫ জন খেলোয়াড়ের একটি স্কোয়াড নিয়ে খেলবে।"

ভারতীয় দল এবার শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করছে এখনও পর্যন্ত একটি ম্যাচই হেরেছে ভারতীয় হকি দল শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং তারপরে ব্রিটেনের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। পদক জয়ের দুয়ারে দাঁড়িয়ে আছে ভারতীয় হকি দল। জার্মানির বিরুদ্ধে জিততে পারলেই পদক নিশ্চিত হয়ে যাবে হরমনপ্রীত সিংদের কারণ ফাইনালে উঠলে সোনা বা রুপো একটা পদক নিশ্চিত।

৪১ বছর পর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবার পদকের রঙ বদলে মরিয়া ভারতীয় হকি দল। অমিতের মতো নির্ভরযোগ্য খেলোয়াড় ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচে বেশিরভাগ সময় খেলতে পারেননি কিন্তু তাতেও জয় আটকায়নি, জার্মানির বিরুদ্ধে ম্যাচে রক্ষণ কে শক্তিশালী করতে নতুন করে ভাবতে হবে ভারতীয় থিঙ্ক ট্যাংকে। তবে ভারতীয় শিবির কে ভরসা দিচ্ছেন অভিজ্ঞ শ্রীজেশ।। গোলের নিচে তাঁর ফর্মে দলকে বাড়তি ভরসা দিচ্ছে। যদিও জার্মানির থেকে পরিসংখ্যানে এগিয়ে আছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+