Paris Olympics 2024: ফাইনালে আরও ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি, ইতিহাস সৃষ্টির অপেক্ষায় অবিনাশ
প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে এখনও পর্যন্ত ভারতীয়দের উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। ব্যর্থতার মধ্যেই প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে পদকের আশা জিইয়ে রাখলেন অবিনাশ সাবলে। সোমবার রাতে পুরুষদের ৩০০০ মিটারে স্টিপলচেজে সবাইকে চমকে দিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় অ্যাথলিট অবিনাশ সাবলে। বুধবার গভীর রাতে(ভারতীয় সময় অনুসারে) ফাইনালে নামবেন তিনি। লড়াই কঠিন হলেও তাঁকে ঘিরে আরও একটা পদকের স্বপ্ন দেখছে গোটা দেশ।
ভারতের অলিম্পিক্সের ইতিহাসে অ্যাথলেটিক্সে একবারই এখনও পর্যন্ত পদক এসেছে। ২০২০ টোকিও অলিম্পিক্সের জ্যাভলিনে সোনা জিতেছেন নীরজ চোপড়া। অবিনাশের সামনে এবার ইতিহাস সৃষ্টির লড়াই। যোগ্যতা অর্জন পর্বের থেকেও ফাইনালে আরও ভালো খেলার কথা জানালেন অবিনাশ।

একইসঙ্গে অবিনাশ আরও বলেন, 'বিগত কয়েক বছর ধরেই নিজেকে তৈরি করেছি এই প্রতিযোগিতার জন্য। অনেক পরিশ্রম করেছি। গত অলিম্পিক্সের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছি। ফাইনা্লের জন্য নিজেকে প্রস্তুত করছি। গত অক্টোবর-নভেম্বর মাস থেকেই এই প্রতিযোগিতার জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করেছিলাম। এখন আমি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। ফাইনাল ম্যাচে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করব।'
চলতি অলিম্পিক্সে পুরুষদের ৩০০০ মিটারে স্টিপলচেজে মোটা ৩৬ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন। রাউন্ড ১ হিট ২-তে অবিনাশ পঞ্চম স্থান দখল করে ফাইনালে গেলেন। তাঁর সময় লেগেছে ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড। তিনটি হিট থেকে প্রথম পাঁচে শেষ করা মোট ১৫ অ্যাথলিট ফাইনালে পদকের জন্য লড়াই করবেন।
সোমবার রাতে স্টাড ডে ফ্রান্সে নয়া ইতিহাস রচনা করেছেন অবিনাশ।প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই নজির গড়তে সফল তিনি । এই প্রথমবার ভারতের কোনও অ্যাথলিট ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে পৌঁছলেন । দৌড়ের শুরুটা বেশ ভালো করেছিলেন সাবলে। প্রথম থেকে লিড নেন তিনি। প্রথম দুই থেকে আড়াই মিনিট তিনি এগিয়ে ছিলেন। মাঝে কিছুটা পিছিয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবেই ফিনিশ করতে সক্ষম হন অবিনাশ।
২০২০ টোকিও অলিম্পিক গেমসে ফাইনালে পৌঁছাতে পারেননি। তিনি সেবার সপ্তম স্থানে শেষ করেছিলেন তাঁর হিটে। এবার তাঁর সামনে পদক জয়ের সুযোগ।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications