Paris Olympics 2024: সরবজ্যোৎ প্যারিসেই প্রথম পেলেন অলিম্পিক্সের পদক, আম্বালায় উৎসব! কীভাবে উত্থান?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সেই প্রথমবার অলিম্পিক্স পদক জয়ের স্বাদ পেলেন সরবজ্যোৎ সিং। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকেরের সঙ্গে জুটি বেঁধে।
ত্রয়োদশ শট নেওয়ায় মনুকে ছাপিয়ে গিয়েছিলেন সরবজ্যোৎ। তাতে নিশ্চিত হয় ভারতের পদক। তার আগে অবশ্য মনুও দুরন্ত ফর্মে ছিলেন। পদক জেতার পর সরবজ্যোৎকে ধন্যবাদও জানান মনু।

মনু ও সরবজ্যোৎ গতকালই ব্রোঞ্জ জয়ের ম্যাচে নামা নিশ্চিত করে ফেলেছিলেন। বাছাই পর্বে ভারতীয় জুটি ছিল তিন নম্বরে। ফলে পদকের স্বপ্ন দেখছিল হরিয়ানার বড়ারা ব্লকের আম্বালা। যেখানে সরবজ্যোৎদের বাড়ি। পদক নিশ্চিত হতেই সকলে উচ্ছ্বাসে মাতেন। শুরু হয় মিষ্টিমুখের পালা।
#WATCH | Ambala, Haryana: At #ParisOlympics2024, shooters Manu Bhaker and Sarabjot Singh bring India its second medal as they win Bronze in 10m Air Pistol Mixed team event.
— ANI (@ANI) July 30, 2024
Sarabjot Singh's father, Jitender Singh says, "...Manu Bhaker and my son have won Bronze. Heartiest… pic.twitter.com/kQgKLbS1GS
সরবজ্যোতের বাবা জিতেন্দ্র সিং অভিনন্দন জানিয়েছেন মনু ভাকের ও তাঁর পরিবারের সকলকে। জিতেন্দ্রর কথায়, মনু ভাকের ও আমার পুত্র দেশকে ব্রোঞ্জ জিতিয়েছেন। আমরা সকলেই খুশি। প্রথমেই গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করব। গ্রামেও উৎসবে মাতায়োরা সকলে।
সরবজ্যোতের সহকারী কোচ গৌরব সাইনির কথায়, খুবই ভালো লাগছে। গোটা দেশ আজ গর্বিত এই সাফল্যে। কঠোর পরিশ্রমের ফলেই এই ব্রোঞ্জ পদক জয় সম্ভব হয়েছে। সরবজ্যোৎ যতগুলি পদক জিতেছেন আজ অবধি তা কঠোর পরিশ্রমের সুফল হিসেবেই। সরবজ্যোতের বিশেষত্ব হলো তিনি খুবই শৃঙ্খলাপরায়ণ।
#WATCH | Shooter Sarabjot Singh's father, Jitender Singh, Assistant Coach Gaurav Saini and others celebrate in Ambala, Haryana.
— ANI (@ANI) July 30, 2024
At #ParisOlympics2024, shooters Manu Bhaker and Sarabjot Singh brought India its second medal as they won Bronze in 10m Air Pistol Mixed team event. pic.twitter.com/yTR3j22L43
সরবজ্যোতের যখন বছর ১৩ বয়স, তখন তাঁর ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। আম্বালার ভগীরথ পাবলিক স্কুলে পড়ার সময় সামার ক্যাম্পে কয়েকজনকে এয়ার গান অনুশীলন করতে দেখে আকৃষ্ট হন সরবজ্যোৎ। এরপরই বাবার কাছে গিয়ে শ্যুটার হওয়ার ইচ্ছার কথা জানান তিনি।
সালটা ২০১৪। সরবজ্যোতের ইচ্ছার কথা শুনে তাঁর কৃষক বাবা বলেন, শ্যুটিংয়ে প্রচুর খরচ। তবে সরবজ্যোৎ ছিলেন নাছোড়বান্দা। কয়েক মাস পর ছেলের ইচ্ছার কাছে হার মানেন জিতেন্দ্র। সরবজ্যোৎকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছেন কোচ অভিষেক রানা। তাঁর অধীনেই নিবিড় অনুশীলনে নিমগ্ন থেকেছেন সরবজ্যোৎ।
২০১৯ সাবে জার্মানিতে জুনিয়র বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে রুপো, দলগত বিভাগে সোনা ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। ২০১৯ সালেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগে জেতেন সোনা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগে ব্রোঞ্জ ও মিক্সড টিমে সোনা জেতেন।
গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তলে জেতেন ব্রোঞ্জ। দুটি বিশ্বকাপে গত বছর ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে সোনা জেতেন। হাংঝৌ এশিয়ান গেমসে দলগত বিভাগে সোনা ও মিক্সড টিম ইভেন্টে রুপো জিতেছিলেন। এবার অলিম্পিক্সে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়ই এখনও অবধি সরবজ্যোতের সেরা সাফল্য।












Click it and Unblock the Notifications