Paris Olympics 2024 Live: প্যারিস অলিম্পিক্সে আজ আসতে পারে ভারতের দ্বিতীয় পদক। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিততে পারেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিং।
এ ছাড়া হকি থেকে বক্সিং, তিরন্দাজি-সহ নানা ক্রীড়াক্ষেত্রে অংশ নেবেন ভারতের তারকারা। অলিম্পিক্স সংক্রান্ত যাবতীয় খবরের লাইভ আপডেট পেতে নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।
Jul 30, 2024, 10:31 pm IST
আর্জেন্তিনার জয়, স্পেনের হার
পুরুষদের ফুটবলে থিয়াগো আলমাডা ও ক্লদিও ইচেভেরির গোলে ইউক্রেনকে হারাল আর্জেন্তিনা। মিশরের কাছে ১-২ গোলে হার স্পেনের।
Jul 30, 2024, 10:26 pm IST
পোন্নাপ্পার শেষ অলিম্পিক্স
মহিলাদের ডাবলসে টানা তৃতীয় হার অশ্বিনী পোন্নাপ্পা-তানিশা ক্রেস্টো জুটির। চোখের জলে বিদায়। পোন্নাপ্পা জানিয়ে দিলেন, এটিই ছিল তাঁর শেষ অলিম্পিক্স।
Jul 30, 2024, 10:25 pm IST
জেসমিনের বিদায়
মহিলাদের বক্সিংয়ে ৫৭ কেজি বিভাগের রাউন্ড অব ৩২ থেকে ছিটকে গেলেন জেসমিন লাম্বোরিয়া। তিনি ০-৫ ব্যবধানে হারলেন ফিলিপিন্সের নেসথি পেতেসিওর কাছে।
Jul 30, 2024, 8:47 pm IST
ট্র্যাপে ব্যর্থ পৃথ্বীরাজ
পুরুষদের ট্র্যাপ শ্যুটিংয়ের ফাইনালে উঠতে পারলেন না পৃথ্বীরাজ তোন্ডাইমান। শেষ দুটি পারফেক্ট ২৫ মারলেও শেষরক্ষা হয়নি। ৩০ শ্যুটারের মধ্যে ২১তম স্থান দখল করলেন তিনি। প্রথম ছয় শ্যুটার গেলেন ফাইনালে।
Jul 30, 2024, 8:45 pm IST
বক্সিংয়ে অমিতের ব্যর্থতা
বিশ্বের প্রাক্তন ১ নম্বর বক্সার অমিত পঙ্ঘল বিদায় নিলেন অলিম্পিক্স থেকে। ৫১ কেজি প্রি কোয়ার্টার ফাইনাল বাউটে জাম্বিয়ার প্যাট্রিক চিনইয়েম্বার কাছে হার ১-৪ ব্যবধানে।
Jul 30, 2024, 6:30 pm IST
দুরন্ত ভজন
মহিলা তিরন্দাজির ব্যক্তিগত ১/১৬ এলিমিনেশন রাউন্ডে ভজন কৌর হারালেন পোল্যান্ডের উইওলেতা মিসজরকে। ফল ৬-০। পৌঁছে গেলেন প্রি কোয়ার্টার ফাইনালে। মিসজরের কাছে হেরে যান অঙ্কিতা ভকত।
Jul 30, 2024, 6:27 pm IST
অপরাজেয় ভারত
পুরুষদের হকিতে পুল বি-র তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারাল ভারত। জোড়া গোল হরমনপ্রীত সিংয়ের।
Jul 30, 2024, 6:17 pm IST
স্যাটচির জয়ের ধারা অব্যাহত
প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ডাবলস ব্যাডমিন্টনে গ্রুপশীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে স্যাটচি জুটি। সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আরদিয়ান্তো জুটিকে হারাল ২১-১৩, ২১-১৩ ব্যবধানে।
Jul 30, 2024, 6:06 pm IST
ভজনের জয়
মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজির ১/৩২ এলিমিনেশন রাউন্ডে ইন্দোনেশিয়ার সিফা নুরাফিফাহ কামালকে ৭-৩ ব্যবধানে হারালেন ভারতের ভজন কৌর
Jul 30, 2024, 5:48 pm IST
তিরন্দাজিতে হার অঙ্কিতা ভকতের
মহিলা তিরন্দাজির ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে পোল্যান্ডের উইওলেতা মিসজরের কাছে ৪-৬ ব্যবধানে হার অঙ্কিতা ভকতের
পুরুষদের হকিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল ভারত। হরমনপ্রীত সিং গোল করলেন পেনাল্টি স্ট্রোক থেকে।
Jul 30, 2024, 4:54 pm IST
দূষণে স্থগিত ইভেন্ট
স্যেন নদীর জলের দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আসেনি। স্থগিত রাখা হলো পুরুষদের ট্রায়াথলনের সাঁতারের অংশ। মহিলাদের ইভেন্ট হওয়াও অনিশ্চিত। চিন্তা বাড়াচ্ছে তাপপ্রবাহ।
Jul 30, 2024, 3:24 pm IST
রোয়িংয়ের সেমিফাইনালে বলরাজ
পুরুষদের সিঙ্গলস স্কালস সেমিফাইনালে উঠলেন ভারতের বলরাজ পানওয়ার।
Jul 30, 2024, 2:13 pm IST
অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
মনু-সরবজ্যোৎকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দক্ষতা ও টিমওয়ার্কের উচ্ছ্বসিত প্রশংসা। প্যারিস অলিম্পিক্সে ভারত ২টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার ২৫ নম্বরে।
Our shooters continue to make us proud!
Congratulations to @realmanubhaker and Sarabjot Singh for winning the Bronze medal in the 10m Air Pistol Mixed Team event at the #Olympics. Both of them have shown great skills and teamwork. India is incredibly delighted.
মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোৎ সিংকে নিয়ে জিতলেন ব্রোঞ্জ। ভারতের দ্বিতীয় পদক।
Jul 30, 2024, 10:31 am IST
প্রীতি নামবেন রিংয়ে
ভারতীয় সময় রাত ১টা ২২ মিনিটে মহিলাদের ৫৪ কেজি বিভাগের বক্সিংয়ে প্রিলিমিনারি রাউন্ড অব সিক্সটিনে ভারতের প্রীতির প্রতিপক্ষ কলম্বিয়ার ইয়েনি মার্সেলা আরিয়াস ক্যাস্টানেডা।
Jul 30, 2024, 10:31 am IST
পুরুষ তিরন্দাজি
রাত ১০টা ৪৬ মিনিটে পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে ধীরজ বোম্মাদেবরার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের অ্যাডাম লি।
Jul 30, 2024, 10:30 am IST
বক্সিংয়ে ফোকাস
বক্সিংয়ে পুরুষদের ৫১ কেজি বিভাগে প্রিলিমিনারি রাউন্ড অব সিক্সটিনে অমিত রিংয়ে নামবেন তৃতীয় বাছাই জাম্বিয়ার প্যাট্রিক চিনইয়েম্বার বিরুদ্ধে। এই বাউট শুরু সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে। মহিলাদের ৫৭ কেজি বিভাগে প্রিলিমিনারি রাউন্ড অব ৩২-এ জেসমিনের প্রতিপক্ষ ফিলিপিন্সের নেসথি পেতেসিও, এই দ্বৈরথ রাত ৯টা ২৪ মিনিট থেকে।
Jul 30, 2024, 10:29 am IST
ব্যাডমিন্টনের ডাবলস
বিকেল সাড়ে ৫টা থেকে ইন্দোনেশিয়ার শাটলার জুটির বিরুদ্ধে গ্রুপ সি-র শেষ ম্যাচ রয়েছে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির। দুই জুটিই অবশ্য শেষ আট নিশ্চিত করে ফেলেছে। গ্রুপ শীর্ষে কারা থাকবেন তা নির্ধারিত হবে। মহিলাদের ডাবলসে অস্ট্রেলিয়ার জুটির বিরুদ্ধে শেষ ম্যাচ অশ্বিনী পোন্নাপ্পা-তানিশা ক্রেস্টো জুটির। সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ খেলাটি শুরু হতে পারে।
Jul 30, 2024, 10:29 am IST
তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্ট
বিকেল ৫টা ১৪ মিনিটে মহিলাদের ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে অঙ্কিতা ভকতের প্রতিপক্ষ পোল্যান্ডের উইওলেতা মিসজর। এরপর ৫টা ২৭ মিনিটে ইন্দোনেশিয়ার সিফা নুরাফিফাহ কামালের বিরুদ্ধে নামবেন ভজন কৌর।
Jul 30, 2024, 10:29 am IST
হকির গুরুত্বপূর্ণ দ্বৈরথ
বিকেল ৪টে ৪৫ মিনিট থেকে পুরুষদের হকিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা রয়েছে। নিউজিল্যান্ডকে হারানোর পর আজ আর্জেন্তিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হরমনপ্রীত সিংয়ের দল।
Jul 30, 2024, 10:28 am IST
ব্রোঞ্জের লড়াই
বেলা ১টা থেকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়ের দ্বৈরথে নামবেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিং। বাছাই পর্বে তৃতীয় স্থান অধিকার করে ভারতের এই জুটি ফাইনালে পৌঁছেছে। ভারতের প্রতিপক্ষ কোরিয়া।
Jul 30, 2024, 10:28 am IST
ট্র্যাপের বাছাই
বেলা সাড়ে ১২টা থেকে পুরুষদের ট্র্যাপের বাছাই পর্বের দ্বিতীয় দিনে নামবেন ভারতের শ্যুটার পৃথ্বীরাজ তোন্ডাইমান। মহিলাদের ট্র্যাপ শ্যুটিংয়ের বাছাই পর্বের প্রথম দিনে নামবেন ভারতের আরও দুই শ্যুটার- শ্রেয়সী সিং ও রাজেশ্বরী কুমারী।
10:28 AM, 30 Jul

10:29 AM, 30 Jul
হকির গুরুত্বপূর্ণ দ্বৈরথ
বিকেল ৪টে ৪৫ মিনিট থেকে পুরুষদের হকিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা রয়েছে। নিউজিল্যান্ডকে হারানোর পর আজ আর্জেন্তিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হরমনপ্রীত সিংয়ের দল।
10:29 AM, 30 Jul
তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্ট
বিকেল ৫টা ১৪ মিনিটে মহিলাদের ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে অঙ্কিতা ভকতের প্রতিপক্ষ পোল্যান্ডের উইওলেতা মিসজর। এরপর ৫টা ২৭ মিনিটে ইন্দোনেশিয়ার সিফা নুরাফিফাহ কামালের বিরুদ্ধে নামবেন ভজন কৌর।
10:29 AM, 30 Jul
ব্যাডমিন্টনের ডাবলস
বিকেল সাড়ে ৫টা থেকে ইন্দোনেশিয়ার শাটলার জুটির বিরুদ্ধে গ্রুপ সি-র শেষ ম্যাচ রয়েছে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির। দুই জুটিই অবশ্য শেষ আট নিশ্চিত করে ফেলেছে। গ্রুপ শীর্ষে কারা থাকবেন তা নির্ধারিত হবে। মহিলাদের ডাবলসে অস্ট্রেলিয়ার জুটির বিরুদ্ধে শেষ ম্যাচ অশ্বিনী পোন্নাপ্পা-তানিশা ক্রেস্টো জুটির। সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ খেলাটি শুরু হতে পারে।
10:30 AM, 30 Jul
বক্সিংয়ে ফোকাস
বক্সিংয়ে পুরুষদের ৫১ কেজি বিভাগে প্রিলিমিনারি রাউন্ড অব সিক্সটিনে অমিত রিংয়ে নামবেন তৃতীয় বাছাই জাম্বিয়ার প্যাট্রিক চিনইয়েম্বার বিরুদ্ধে। এই বাউট শুরু সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে। মহিলাদের ৫৭ কেজি বিভাগে প্রিলিমিনারি রাউন্ড অব ৩২-এ জেসমিনের প্রতিপক্ষ ফিলিপিন্সের নেসথি পেতেসিও, এই দ্বৈরথ রাত ৯টা ২৪ মিনিট থেকে।
10:31 AM, 30 Jul
পুরুষ তিরন্দাজি
রাত ১০টা ৪৬ মিনিটে পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে ধীরজ বোম্মাদেবরার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের অ্যাডাম লি।
10:31 AM, 30 Jul
প্রীতি নামবেন রিংয়ে
ভারতীয় সময় রাত ১টা ২২ মিনিটে মহিলাদের ৫৪ কেজি বিভাগের বক্সিংয়ে প্রিলিমিনারি রাউন্ড অব সিক্সটিনে ভারতের প্রীতির প্রতিপক্ষ কলম্বিয়ার ইয়েনি মার্সেলা আরিয়াস ক্যাস্টানেডা।
1:34 PM, 30 Jul
অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক
মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোৎ সিংকে নিয়ে জিতলেন ব্রোঞ্জ। ভারতের দ্বিতীয় পদক।
2:13 PM, 30 Jul
অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
মনু-সরবজ্যোৎকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দক্ষতা ও টিমওয়ার্কের উচ্ছ্বসিত প্রশংসা। প্যারিস অলিম্পিক্সে ভারত ২টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার ২৫ নম্বরে।
Our shooters continue to make us proud!
Congratulations to @realmanubhaker and Sarabjot Singh for winning the Bronze medal in the 10m Air Pistol Mixed Team event at the #Olympics. Both of them have shown great skills and teamwork. India is incredibly delighted.
মহিলা তিরন্দাজির ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে পোল্যান্ডের উইওলেতা মিসজরের কাছে ৪-৬ ব্যবধানে হার অঙ্কিতা ভকতের
6:06 PM, 30 Jul
ভজনের জয়
মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজির ১/৩২ এলিমিনেশন রাউন্ডে ইন্দোনেশিয়ার সিফা নুরাফিফাহ কামালকে ৭-৩ ব্যবধানে হারালেন ভারতের ভজন কৌর
6:17 PM, 30 Jul
স্যাটচির জয়ের ধারা অব্যাহত
প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ডাবলস ব্যাডমিন্টনে গ্রুপশীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে স্যাটচি জুটি। সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আরদিয়ান্তো জুটিকে হারাল ২১-১৩, ২১-১৩ ব্যবধানে।
6:27 PM, 30 Jul
অপরাজেয় ভারত
পুরুষদের হকিতে পুল বি-র তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারাল ভারত। জোড়া গোল হরমনপ্রীত সিংয়ের।
6:30 PM, 30 Jul
দুরন্ত ভজন
মহিলা তিরন্দাজির ব্যক্তিগত ১/১৬ এলিমিনেশন রাউন্ডে ভজন কৌর হারালেন পোল্যান্ডের উইওলেতা মিসজরকে। ফল ৬-০। পৌঁছে গেলেন প্রি কোয়ার্টার ফাইনালে। মিসজরের কাছে হেরে যান অঙ্কিতা ভকত।
8:45 PM, 30 Jul
বক্সিংয়ে অমিতের ব্যর্থতা
বিশ্বের প্রাক্তন ১ নম্বর বক্সার অমিত পঙ্ঘল বিদায় নিলেন অলিম্পিক্স থেকে। ৫১ কেজি প্রি কোয়ার্টার ফাইনাল বাউটে জাম্বিয়ার প্যাট্রিক চিনইয়েম্বার কাছে হার ১-৪ ব্যবধানে।
8:47 PM, 30 Jul
ট্র্যাপে ব্যর্থ পৃথ্বীরাজ
পুরুষদের ট্র্যাপ শ্যুটিংয়ের ফাইনালে উঠতে পারলেন না পৃথ্বীরাজ তোন্ডাইমান। শেষ দুটি পারফেক্ট ২৫ মারলেও শেষরক্ষা হয়নি। ৩০ শ্যুটারের মধ্যে ২১তম স্থান দখল করলেন তিনি। প্রথম ছয় শ্যুটার গেলেন ফাইনালে।
10:25 PM, 30 Jul
জেসমিনের বিদায়
মহিলাদের বক্সিংয়ে ৫৭ কেজি বিভাগের রাউন্ড অব ৩২ থেকে ছিটকে গেলেন জেসমিন লাম্বোরিয়া। তিনি ০-৫ ব্যবধানে হারলেন ফিলিপিন্সের নেসথি পেতেসিওর কাছে।
10:26 PM, 30 Jul
পোন্নাপ্পার শেষ অলিম্পিক্স
মহিলাদের ডাবলসে টানা তৃতীয় হার অশ্বিনী পোন্নাপ্পা-তানিশা ক্রেস্টো জুটির। চোখের জলে বিদায়। পোন্নাপ্পা জানিয়ে দিলেন, এটিই ছিল তাঁর শেষ অলিম্পিক্স।
10:31 PM, 30 Jul
আর্জেন্তিনার জয়, স্পেনের হার
পুরুষদের ফুটবলে থিয়াগো আলমাডা ও ক্লদিও ইচেভেরির গোলে ইউক্রেনকে হারাল আর্জেন্তিনা। মিশরের কাছে ১-২ গোলে হার স্পেনের।
Paris Olympics 2024: Paris Olympics 2024 Live Updates In Bengali On July 30 With India's Schedule Medal Tally Stats. India Can Win Bronze In Shooting Today.