Paris Olympics 2024: অন্তিমের প্রথম অলিম্পিক্স, প্যারিসে পদক জিততে আত্মবিশ্বাসী পঙ্ঘল

Paris Olympics 2024: ২০০৮ সাল থেকে অলিম্পিক্সে ভারত টানা পদক জিতে আসছে। এবার সেই ধারা অব্যাহত থাকলে টানা পাঁচটি অলিম্পিক্স থেকে ভারত কুস্তিতে পদক ঝুলিতে পুরবে।

এবারই প্রথমবার অলিম্পিক্সের আসরে নামতে চলেছেন অন্তিম পঙ্ঘল। পদক জিতেই স্মরণীয় করে রাখতে চান অলিম্পিক্সে অভিষেক।

Paris Olympics 2024

গত বছর বেলগ্রেডে বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় মহিলাদের ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন অন্তিম পঙ্ঘল। হারিয়েছিলেন দু-বারের ইউরোপীয় চ্য়াম্পিয়ন এম্মা জোনা ডেনিস মালমগ্রেনকে। সেই জয়ের সুবাদেই প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র পান অন্তিম।

অন্তিম সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা ম্যাটে অনেক অনুশীলন করেছি। ট্রেনিং ভালোই হয়েছে। অলিম্পিক্স বড় আসর। সেখানে আমি প্রথমবার অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছি। বুদাপেস্ট চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন অন্তিম। তবে তার আগে চোটের চ্যালেঞ্জ সামলাতে হয়েছে তাঁকে।

১৯ বছরের অন্তিমের কথায়, কিছুটা ক্লান্ত ছিলাম। চোট লেগেছিল। কিন্তু তারপর সঠিকভাবেই ট্রেনিং চালিয়ে গিয়েছি। ম্যাট ওয়ার্ক, বাস্কেটবল ট্রেনিং, গ্রাউন্ড ট্রেনিংয়ে ফোকাস রেখেছিলাম। কোচের সহযোগিতাও পুরোপুরিভাবে পেয়েছি। র‍্যাঙ্কিং সিরিজে রুপো জিতেছি। ফলে অলিম্পিক্সেও ভালো পারফর্ম করলে অন্তত রুপো জয় সম্ভব।

অলিম্পিক্সে জাপান ও চিনের প্রতিযোগীরা শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেবেন বলে বিশ্বাস অন্তিমের। তিনি বলেন, অলিম্পিক্স বড় প্রতিযোগিতা। এখানে সকলেই ভালো। তবে তিন-চারজন খুব ভালো প্রতিযোগী রয়েছেন। বিশেষ করে জাপান ও চিনের। যদিও নিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন বলে আত্মবিশ্বাসী অন্তিম।

২০২২ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব জুনিয়র কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন অন্তিম। পরের বছর সেই খেতাব দখলে রাখেন। তারপর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়। এশিয়ান গেমসে ব্রোঞ্জ, গত বছর এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর এবার প্রথম অলিম্পিক্সে অন্তিমের টার্গেট পদক জয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+