দীপা কর্মকারকে 'সাসপেন্ড' করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন, কারণ নিয়ে ধোঁয়াশা
ভারতের জিমন্যাস্টিক্স তথা ক্রীড়ামহলে বড় ধাক্কা। অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারকে সাসপেন্ড করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন। ২০১৬ সালে রিও অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। কোভিড পরিস্থিতিতে বেশ কয়েকটি টুর্নামেন্ট বাতিল হওয়ায় টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি দীপা। তবে এবার আচমকা সাসপেনশনে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

দীপা কর্মকারের ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সাসপেনশনের খবর শুনে তিনি নিজেও হতবাক এবং কিংকর্তব্যবিমূঢ়। এখনও সাসপেনশনের কারণও জানানো হয়নি দীপাকে। অসমর্থিত সূত্রের খবর, ডোপ পরীক্ষা দিতে রাজি না হওয়াতেই এই সাসপেনশন। রিও অলিম্পিকে ভল্ট ইভেন্টে অল্পের জন্য চতুর্থ হলেও তাঁর এই পারফরম্যান্স জিমন্যাস্টিক্সকে এ দেশে আরও জনপ্রিয় করে তুলেছিল। এবারের টোকিও অলিম্পিকে ভারত থেকে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিয়েছিলেন প্রণতি নায়েক। তাঁকেও নানা পরামর্শ দিয়ে উৎসাহিত করেছিলেন দীপা।

বিশ্ব জিমন্যাস্টিক্সের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ওয়েবসাইটে দীপা কর্মকারকে সাসপেন্ড করার কথা জানানো হয়। কিন্তু কী কারণে এই সাসপেনশন তা নিয়ে ধোঁয়াশায় দীপা ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। জিমন্যাস্টিক্স ফেডারেশন অব ইন্ডিয়া চলতি বছর এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের প্রস্তুতির জন্য যে শিবির শুরু করেছে সেখানে রয়েছেন বিশ্বেশ্বর। তবে দীপা শিবিরে না আসায় তাঁর এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে নামার পরিস্থিতি নেই। এই দুটি ইভেন্ট ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং সর্বোপরি ২০২৪ সালের প্যারিস অলিম্পিক রয়েছে। তবে দীপা আদৌ জিমন্যাস্টিক্স চালিয়ে যাবেন কিনা সে বিষয়েও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।

বিশ্বেশ্বরের কথায়, দীপাও কিছুতেই এই ধাক্কা মানতে পারছেন না। এই মুহূর্তে কী করা উচিত সেটাও বুঝে উঠতে পারছেন না। জিএফআই কিছু জানায়নি বলে সাসপেনশনের কারণ অজ্ঞাতই রয়েছে। কারণ জানার চেষ্টা চললে। নিশ্চিতভাবে জানা গেলে তা সকলকে জানানো হবে। দীপার আইনি উপদেষ্টারা সবদিক খতিয়ে দেখছেন বলেও জানা গিয়েছে। ত্রিপুরার জিমন্যাস্টিক্স মহল সূত্রে খবর, আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় দীপা যে এবার অংশ নেবেন না তা আগেই জানানো হয়েছিল। তারপর এই বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই চলছে কারণ অনুসন্ধানের পালা। আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশনের তরফে ডোপ পরীক্ষার প্রস্তাবে দীপার সাড়া না দেওয়াও সাসপেনশনের কারণ বলে মনে করা হচ্ছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications