নিখাত জারিন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে জিতলেন দ্বিতীয় সোনা, ভারতের সোনালি সাফল্যের হ্যাটট্রিক
নিখাত জারিন ফের বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে কেরিয়ারের দ্বিতীয় সোনাটি তিনি জিতলেন আজ। দিল্লিতে ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগে ভিয়েতনামের প্রতিপক্ষ নগুয়েন থি তামকে হারিয়ে দিলেন ৫-০ ব্যবধানে। চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নীতু ঘাঙ্ঘাস, সুইটি বুরার পর সোনা নিখাতের।

নিখাত টানা ২ বছর বিশ্বসেরা
নিখাতের প্রতিপক্ষ দু-বারের এশীয় চ্যাম্পিয়ন থি তাম এবারই প্রথম বিশ্ব বক্সিং চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন। নিখাত আগাগোড়া দাপট দেখালেন। তবে তাঁদের বাউট বেশ জমজমাটই ছিল। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডে নিখাতকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তাঁর প্রতিপক্ষ। অবশ্য শেষ অবধি সর্বসম্মত সিদ্ধান্তেই টানা দুই বছর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় নিশ্চিত করেন নিখাত।

মেরি কমের কীর্তি স্পর্শ
মেরি কমের পর নিখাতই প্রথম কোন ভারতীয় মহিলা বক্সার যাঁর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে একাধিক সোনা রয়েছে। এদিন নিখাত বিশ্ব বক্সিংয়ে দ্বিতীয় সোনা জেতেন। মেরি কম ৬ বার সোনা জিতেছেন, শেষবার জিতেছেন ২০১৮ সালে দিল্লিতেই। গতকাল ৪৮ কেজি বিভাগে নীতু ঘাঙ্ঘাস ও ৮১ কেজি বিভাগে সোনা জিতেছেন সুইটি বুরা। এদিন লাভলিনাও সোনা জিততে পারেন কিনা সেদিকে সকলের নজর।

অভাবনীয় উন্নতি
গত বছর নিখাত জারিন ইস্তানবুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে কেরিয়ারের প্রথম সোনাটি জিতেছিলেন ৫২ কেজি বিভাগে। এদিন নিখাত শক্তিশালী পাঞ্চে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। প্রথম রাউন্ডে জয়লাভ করেন ৫-০ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ড তুল্যমূল্য লড়াই হয়। দ্বিতীয় রাউন্ড ভিয়েতনামের বক্সার জিতে যান ৩-২ ব্যবধানে। তৃতীয় রাউন্ডে নিখাত আরও বেশি আক্রমণের পথ বেছে নেন। প্রত্যাঘাত করেন থি তামও। দুজনকেই কাউন্টডাউন ফেস করতে হয়। যদিও নিখাত সর্বসম্মত সিদ্ধান্তেই চ্যাম্পিয়ন হন।

সোনালি সাফল্য
২৬ বছরের নিখাত বিগত ১২ মাসে যেভাবে রিংয়ে দাপট দেখাচ্ছেন তাতে তাঁর মধ্যে অনেকেই মেরি কমের ছায়া লক্ষ্য করছেন। গত বছর ভারতের পঞ্চম মহিলা বক্সার হিসেবে তিনি বিশ্ব বক্সিং চ্য়াম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ঐতিহ্যশালী স্ট্র্যান্ডজা মেমোরিয়াল টুর্নামেন্টেও তিনি বিজয়ী হন। হায়দরাবাদের বক্সার বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন। ইতিমধ্যেই তিনি ও লাভলিনা এশিয়ান গেমসে অংশগ্রহণের ছাড়পত্রও আদায় করে নিয়েছেন।
Phew! That was close. My pulse was racing at the end. But…an epic day: 𝐓𝐇𝐈𝐑𝐃 𝐆𝐎𝐋𝐃 🥇 𝐅𝐎𝐑 𝐈𝐍𝐃𝐈𝐀 🇮🇳
— anand mahindra (@anandmahindra) March 26, 2023
NIKHAT ZAREEN beats Nguyen Thi Tam of Vietnam by 5⃣-0⃣ And yes, she gets a Mahindra SUV!
pic.twitter.com/fOGcORTgdO












Click it and Unblock the Notifications