Neeraj Chopra: সোনা জিতে লক্ষ্য হিরে, ‘মিশন ৯০’-তেই ফোকাস নীরজের

কেরিয়ারে জিতেছেন সাতটি উল্লেখযোগ্য সোনার পদক। এরমধ্যে রয়েছে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব। ইতিমধ্যেই তাঁকে সর্বকালের সেরা অ্যাথলিট বলাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু সাফল্যের জন্য এখনও সাধনায় খামতি রাখতে নারাজ ‌নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতেও থামতে নারাজ ‌নীরজ, বরং সব কিছু অর্জন করে ফেলেছেন এটা মানতেও নারাজ সোনার ছেলে।

সোমবার হাঙ্গেরি থেকেই ভিডিও কনফারেন্সে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নীরজ। সোনা জয়ী অ্যাথলিট বলেন, ''একটা কথা আছে যে জ্যাভেলিন থ্রোয়ারদের কোনও শেষ সীমানা থাকে না। আমিও মনে করি যে আমার জীবনে এখনও অনেক কিছুই করার আছে। হয়ত অনেকগুলো পদক জিতে নিয়েছি। কিন্তু এখনও আমি মনে করি আমার কাজ শেষ হয়নি। '

নীরজ

একইসঙ্গে নীরজ উল্লেখ করেছেন, 'আমি ভাগ্যবান যে আমার কাছে জ্যাভেলিন রয়েছে। আমি আরও পরিশ্রম করব, আমি আরও প্রতিযোগিতায় নেমে আরও পদক জিততে চাই দেশের জন্য। দেশকে আরও গর্বিত করতে চাই।''

একাধিক সোনার পদক জিতলেও কাঙ্খিত ৯০ মিটারের সীমানা এখনও অতিক্রম করা যায়নি। এই প্রসঙ্গে নীরজ বলেন, , ''৯০ মিটার দূরত্ব অতিক্রম করাটা আমার স্বপ্ন। গত দুটো বছর আমার দারুণ কেটেছে। ধারাবাহিক ভালো পারফর্ম করতে পারছি। চলতি বছরে আমার মনে হয়েছিল যে আমি ৯০ মিটার অতিক্রম করতে পারব। এমনকী বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় থ্রো-তে যখন ৮৮.১৭ মিটার দূরত্বে ছুড়তে পেরেছিলাম ভাবলাম যে পরের থ্রো-গুলোতে হয়ত আমি ৯০ মিটার অতিক্রান্ত করতে পারব। কিন্তু চোটের জন্য তা সম্ভব হয়নি।'

নীরজ

জ়ুরিখ ডায়মন্ড লিগের আয়োজকেরা প্রতিযোগীদের নামের তালিকা প্রকাশ করেছেন। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের তালিকায় প্রথমেই রয়েছে বিশ্বচ্যাম্পিয়নের নাম। ১০ জন প্রতিযোগীর নাম রয়েছে জ়ুরিখ ডায়মন্ড লিগে। ভারতের এক মাত্র জ্যাভেলিন থ্রোয়ার হিসাবে নীরজের নাম রয়েছে।

নীরজ

চলতি মরসুমে এই নিয়ে তৃতীয় ডায়মন্ড লিগে যোগ দিচ্ছেন ভা্রতীয় এই অ্যাথলিট। মে মাসে দোহা ডায়মন্ড লিগ এবং জুনে লুসান ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হন নীরজ। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতলেন এই অ্যাথলিট। জুরিখেও সোনা জয়ই নীরজের একমাত্র লক্ষ্য। তিনি বলেছেন, '৮৮.১৭ মিটারের থ্রো করার পরেও পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করছিলাম। তবে একইসঙ্গে যাতে চোট না পাই, সেদিকেও খেয়াল রাখতে হচ্ছিল।'

ডায়মন্ড লিগে পয়েন্ট তালিকায় এখন তিন নম্বরে নীরজ। তিনি ১৬ পয়েন্ট পেয়েছেন। চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভ্যাডলেজশ ২১ পয়েন্ট নিয়ে রয়েছেন এক নম্বরে। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+