Neeraj Chopra: অলিম্পিক্সে জিতেছেন তিনটি সোনা, কিংবদন্তি অ্যাথলিট হলেন নীরজের নতুন কোচ
প্যারিস অলিম্পিক্সের পর থেকেই নীরজ চোপড়ার কোচ বদল নিয়ে চর্চা চলছিল। ক্লজ বার্তোনিৎজের পর এবার নতুন কোচের অধীনেই প্রশিক্ষণ নেবেন নীরজ। অবশেষে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী অ্যাথলিটের নতুন কোচের নাম প্রকাশ্যে এল।
৭৫ বছর বয়সী ক্লজ বার্তোনিৎজ পারিবারিক কারণেই নীরজ চোপড়ার কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। শেষ পাঁচ বছর ধরে ক্লজ বার্তোনিৎজের অধীনেই নীরজ চোপড়া প্রশিক্ষণ নিয়েছিলেন। কয়েকমাস আগেই জানা যায় নীরজের জন্য নতুন কোচ আনতে চলেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। অবশেষে জানা গেল নীরজের নতুন কোচের নাম।

জান জেলেজনির প্রোফাইল অত্যন্ত নজরকাড়া। অলিম্পিক্স এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুধু একাধিক সোনা জেতাই নয় ১৯৯৬ সালের অলিম্পিক্সে ৯৮.৪৮ মিটার থ্রো করেন চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন থ্রোয়ার। যা এখনও পর্যন্ত অলিম্পিক্সের ইতিহাসে রেকর্ড। নীরজের লক্ষ্য ৯০ মিটার, জেলেজনির অধীনে সেই লক্ষ্য পূরণের প্রশিক্ষণ নেবেন নীরজ।
নীরজ চোপড়া একটি বিবৃতিতে বলেন, 'আমি জান জেলেজনির ভিডিও দেখে অনেকটা সময় ব্যয় করেছি। তিনি এত বছর ধরে খেলাধুলায় সেরা ছিলেন। আমি বিশ্বাস করি তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুন হবে। আমি আশাবাদী তাঁর কোচিংয়েই আমি আমার কেরিয়ারকে পরের ধাপে উন্নীত করতে পারব। কারণ আমাদের নিক্ষেপের শৈলী এক। এতে কাজ করতে সুবিধা হবে। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।'
ক্লজ বার্তোনিৎজের অধীনেই নীরজ টোকিও অলিম্পিক্সে সোনা , প্যারিস অলিম্পিক্সে রুপো, ডায়মন্ড লিগ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। ফলে নীরজের কেরিয়ারে বড় অবদান আছে ক্লজ বার্তোনিৎজের। কিন্তু প্যারিসে রুপো জয়ের পর থেকে নীরজের নতুন কোচ এবং সাপোর্ট স্টাফ বদলের বিষয়টি সামনে আসে। ফলে কোচ বদলের সঙ্গে সঙ্গে নীরজের টিমে সাপোর্ট স্টাফদেরও বদল হবে।
প্যারিস অলিম্পিক্সের পর নীিরজ অংশ নিয়েছিলেন ডায়মন্ড লিগে। অলিম্পিক্সে এবং ডায়মন্ড লিগে রুপো জয় করেই নীরজকে সন্তুষ্ট থাকতে হয়েছে। চোট আঘাতে সমস্যা ২০২৪ সালের শুরু থেকেই ছিল নীরজের। চোট নিয়েই প্যারিসে নামেন এবং রুপো জেতেন। এরপর ডায়মন্ড লিগের ফাইনালের আগে আঙ্গুলের হাড়ের চির ধরে তাঁর। আপাতত মরশুম শেষে বিশ্রামে আছেন নীরজ।
-
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য












Click it and Unblock the Notifications