Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

National Sports Day 2024: মিলখা সিং থেকে ভিনেশ ফোগাট, এক সুতোর ব্যবধানে কাদের হয়েছে অলিম্পিক্স পদক হাতছাড়া?

অলিম্পিক্সে পদক জয় যে কোনও ক্রীড়াবিদেরই স্বপ্ন থাকে। পৃথিবীর সব ক্রীড়াবিদই নিজেদের তৈরি করেন অলিম্পিক্স পদকটা জেতার জন্য। যাদের স্বপ্নপূরণ হয় তাদের ইতিহাস মনে রাখে, বাকিরা হারিয়ে যান সময়ের সঙ্গে। কিন্তু এমন কয়েকজন থাকেন যাদের সঙ্গে অলিম্পিক্স পদকের দূরত্ব থাকে এক সুতোর। কথা হচ্ছে অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করা ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে। যার খুব সামান্যের ব্যবধানে পদক জিততে পারেননি অলিম্পিক্সের মঞ্চে। ভারত থেকে এই সংখ্যাটা কম নয়।

মিলখা সিং, পিটি উষা, জয়দীপ কর্মকার, থেকে এবার প্যারিসে ঙ্কিতা ভকত-ধীরাজ বোম্মাদেভারা জুটি থেকে মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকা হোন ভিনেশ ফোগাট, কারোর এক পয়েন্টের পদক হাতছাড়া হয়েছে কেউ আবার ফাইনালে ওঠে খেলতে নামতে পারেননি। ক্রীড়া দিবসের আগে এই প্রতিবেদনে তুলে ধরা হল এমনই কিছু ক্রীড়াবিদের নাম যারা এক সুতোর ব্যবধানে পদক হাতছাড়া করেন।

National Sports Day

প্রথমেই উল্লেখ করতে হবে মিলখা সিংয়ের কথা। যিনি ১৯৬০ সালের রোম অলিম্পিক্সে মিটার দৌড়ে ০.১ সেকেন্ডের জন্য চতুর্থ হয়েছিলেন। ভারতের অন্যতম অ্যাথলিট হিসাবে ধরা হয় মিলখাকে। কিন্তু অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁর পদকের স্বপ্ন অধরাই থাকে। রোম অলিম্পিক্সে ঘটনার অভিঘাতে খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পরে ফিরে এসে এশিয়াডে পদক জেতেন।

১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে একই ঘটনা ঘটে পিটি উষার সঙ্গে। প্রতিযোগিতার হিট এবং সেমিফাইনালে দুরন্ত পারফরম্যান্স করলেও একটুর জন্য ব্রোঞ্জ পদক পাননি ফাইনালে। ১ সেকেন্ডের জন্য তাঁকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।

২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শ্যুটিংয়ে (৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে) ১.৯ পয়েন্টের জন্য পদক হাতছাড়া হয় বাঙালি শ্যুটার জয়দীপ কর্মকারের। ভারতের প্রথম জিমন্যাস্ট হিসেবে ২০১৬ সালে রিও অলিম্পিক্সে অংশগ্রহণ করেন দীপা কর্মকার। তাঁকেও চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ০.১৫০ পয়েন্টের জন্য পদক হাতছাড়া হয় দীপার।

ভারতীয় মহিলা হকি দল টোকিওতে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার পর, তাদের অভিযান একটি হৃদয়বিদারক নোটে শেষ হয়েছিল কারণ তারা গ্রেট ব্রিটেনের কাছে ৩-৪ ব্যবধানে পরাজিত হয়েছিল এবং পদক ছাড়াই শেষ হয়েছিল।

প্যারিস অলিম্পিক্সে একাধিক বিভাগে ভারতীয়রা চতুর্থ স্থান অর্জন করেন। ভারতের মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকা চিনের কাছে ৪৩-৪৪ পয়েন্টে হেরে শ্যুটিংয়ে স্কিটের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ হাতছাড়া করনে।মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পদক হাতছাড়া হয়ে যায় ভারতের। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে উঠেছিলেন অর্জুন বাবুতা। কিন্তু চতুর্থ হয়েই শেষ করতে হয় তাঁকে।

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি ইভেন্টে ফাইনালে উঠেও পদক জিততে পারেননি ভিনেশ ফোগাট। নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গিয়েছে বাতিলের খাতায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+