National Games: ট্রেনে নেই সংরক্ষিত টিকিট, জাতীয় গেমসে অংশ নেওয়া বাংলা খো-খো দলের চরম ভোগান্তি
মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ৩৮তম জাতীয় গেমস। এবার বাংলা থেকে ৩৮৮ জন অ্যাথলিট জাতীয় গেমসে অংশ নিয়েছেন। পদক জিতলেই সরকারি চাকরির পাবেন অ্যাথলিটরা। কিন্তু জাতীয় গেমস খেলতে গিয়েই অব্যবস্থার শিকার বাংলার খো-খো আর মহিলা ফুটবল দল। খেলোয়াড়দের জন্য ট্রেনের টিকিটই জোগাড় করতে পারলেন না বিওএ কর্তারা। ভোগান্তিকে সঙ্গী করেই উত্তরাখণ্ডে যেতে হল বাংলার অ্যাথলিটদের।
ট্রেনে চরম ভোগান্তির মধ্যে পরতে হলে বাংলার খো খো দলকে। শানিবার রওনা দিয়েছিল বাংলা দল। রাত ১০টা নাগাদ বাঘ এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়েছিল, কিন্তু দলের সব সদস্যদের জন্য রিজার্ভড টিকিট পাওয়া যায়নি। । সোমবার সকাল সাড়ে ১০টায় কাঠগোদাম পৌঁছয় ট্রেনটি। প্রায় ৩৭ ঘণ্টার ট্রেন যাত্রা। দীর্ঘ যাত্রা পথে বেশির ভাগ সময় বসে আবার কখনও ট্রেনের মেঝেতে শুয়েই যেতে হয়ছে বাংলার অ্যাথলিটদের।। কষ্ট করে ৩৬ ঘণ্টা যাত্রা করে উত্তরাখণ্ড পৌঁছলেন অ্যাথলিটরা।

মঙ্গলবার বিকেলে কর্ণাটকের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা খো খো দল। তার আগে বাংলা খো খো দলে কোচ অঘর দাসের সঙ্গে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে যোগযোগ করা হলে তিনি বলেন, ট্রেনে আমাদের প্রথম রাতটা সমস্যা হয়েছিল তবে দ্বিতীয় দিন সবাই মিলে মানিয়ে নিই, দ্বিতীয় দিনে কাউকে মেঝেতে শুতে হয়নি। আমরা এখন খেলায় ফোকাস করছি। খেলোয়ারদের এই সব নি্য়ে ভাবতে নিষেধ করেছি। তাদের বলেছি খেলায় ফোকাস করতে।
জাতীয় গেমসে পদক জিততে পারলেই আর্থিক পুরস্কারের সঙ্গে মিলবে সরকারি চাকরিও। আগেই রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, জাতীয় গেমসে সোনাজয়ী অ্যাথলিটকে এসআই পদমর্যাদা চাকরি দেওয়া হবে। পাশাপাশি রুপো জিতলে এএসআই পদমর্যাদা চাকরি দেওয়া হবে আর ব্রোঞ্জ পদক পেলে পাওয়া যাবে কনস্টেবল পদমর্যাদার চাকরি। সেখানেই শেষ নয়। সঙ্গে থাকছে নগদ পুরস্কার।
আসন্ন জাতীয় গেমসে বাংলার কোনও অ্যাথলিট সোনা জিতলে ৩ লক্ষ টাকা, রুপোজয়ীদের পেলে ২ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পদক জয়ীদের ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। মঙ্গববার জাতীয় গেমসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গেমস চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications