National Games: নিজেদের মধ্যে অশান্তিতে জড়ালেন বাংলার সাঁতারুরা! বাতিল হয়ে গেলেন ইভেন্ট থেকেও? শুরু বিতর্ক
বিতর্ককে সঙ্গী করেই জাতীয় গেমসে অভিযান শুরু করে বাংলা। এবার টুর্নামেন্টের মাঝপথে চরম বিতর্কে বাংলার সাঁতার দল। ২০০ মিটার, ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জয়ের পর সোমবার ৫০ মিটারে রুপো জিতলেন বাংলার সৌবৃতি মণ্ডল। কিন্ত সৌবৃতির পদকের হ্যাটট্রিক করার দিনেই বিরাট বিতর্কে বাংলার সাঁতার দল।
বাংলার খেলাধুলার অন্তদ্বন্দ্ব নতুন কোনও বিষয় নয়, এবার জাতীয় গেমসেও সেই বিতর্কই প্রকাশ্যে এল। বাংলার মহিলা সাঁতারুদের নিজেদের মধ্যে কাজিয়ার জেরে রিলে রেস থেকে বাংলাকে ব্রাত্য করে দেয় আয়োজকরা, এমন তথ্য সামনে এসেছে। উত্তরাখণ্ডে শুরু হয়েছে ৩৮তম জাতীয় গেমস। অন্যবার বাংলার ঝুলিতে নাম মাত্র পদক থাকে। কিন্তু এবার সাঁতারে দুটি সোনা এবং একটি রুপো এনে দিয়েছেন সৌবৃতি মণ্ডল। কিন্তু যে ইভেন্টে সবথেকে বেশি পদক এসেছে সেই সাঁতারের একটি ইভেন্টে জলেই নামলেন না বাংলার সাঁতারুরা।।

জাতীয় গেমসে বঙ্গ সাঁতারুদের নিয়ে নজিরবিহীন বিতর্ক। সাঁতারের রিলে রেসে বাংলা থেকে ছিলেন চারজন সৌবৃতি, মৌবনী, স্নিগ্ধা ও স্বস্তিকা। অভিযোগ উঠেছে সৌবৃতি রিলে রেসে নামতে চাননি। তিনি চেয়েছিলেন তাঁর পরিবর্তে জুনিয়র কেউ অংশ গ্রহণ করুক। কিন্তু সূত্রের খবর, সৌবৃতির সঙ্গে এই নিয়ে বাকি সতীর্থদেরর কথা কাটাকাটি শুরু হয়। কেউ রেস শুরু করতে চাইছিলেন। বাংলার সাঁতারুদের এমন কাণ্ডে আয়োজকরা বাংলাকে বাতিল করে দেন।
বাংলা দলের কোচ অয়ন পালের সঙ্গে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেছেন। অয়ন পাল বলেছেন, প্রথম কথা এটা নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। ঘটনাটি তিন দিন আগের, হঠাৎ বিষয়টি নিয়ে এখন চর্চা শুরু হয়েছে। আমরা রণকৌশলের অঙ্গ হিসাবে রিলে রেসে সৌবৃতিকে নামায়নি। কারণ রিলে রেসে আমরা নামলে কোনও পদক পেতাম না। তাই সৌবৃতির পুরোপুরি ফোকাস রাখতে চেয়েছিলাম ব্যাকস্ট্রোকে, এই ইভেন্টে তিনটি পদক এনে দিয়েছে সৌবৃতি।
অয়ন পাল আরও বলেন, এর আগে রেকর্ড দেখুন আমরা রিলে রেসে জাতীয় স্তরে কোনও পদক পাইনি ,তাই এই ইভেন্টেকে গুরুত্ব দিইনি। দলের সাঁতারুদের মধ্যে যে কাজিয়ার কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন। যারা এটা রটাচ্ছে তারা বাংলার খেলাধুলার উন্নতি চায় না। এমনিতেই বাংলার খেলাধুলা অনেক নীচে চলে গিয়েছে।
যাকে নিয়ে এত কাণ্ড সেই সৌবৃতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বার বার ফোন কেটে দেন।কোনও ভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
কয়েকদিন আগেই ২০০ মিটারে সোনা জিতে অভিযান শুরু করেছিলেন বাংলার সৌবৃতি। রবিবারই ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও জাতীয় গেমসে সোনা জেতেন সৌবৃতি মণ্ডল। সোমবার পদক পেলেন ৫০ মিটারেও।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications