Mirabai Chanu: শান্তি ফেরান মণিপুরে, মোদী-শাহকে আবেদন অলিম্পিকে পদকজয়ী মীরাবাইয়ের
Mirabai Chanu: গোষ্ঠী সংঘর্ষে বিগত কয়েক মাস ধরেই উত্তপ্ত মণিপুর। অশান্তির জেরে প্রাণ হারাচ্ছেন একাধিক মানুষ। একইসঙ্গে বাড়ছে ঘরছাড়াদের সংখ্যা। মণিপুরের পরিস্থিতি নিয়ে আতঙ্কিত সেই রাজ্যের ক্রীড়াবিদরাও। অলিম্পিকে পদকজয়ী মীরাবাই চানু একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে দ্রুত মণিপুরে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন।
অলিম্পিয়াড মীরাবাঈ চানু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে রয়েছেন। মার্কিন মুলুকে থাকলেও মীরার মন পড়ে আছে নিজের জন্মভূমিতেই। বিদেশে থাকলেও নিজের রাজ্যের পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বিগ্ন তিনি। তাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মীরাবাঈ চানু। চিঠিতে তিনি মণিপুরের অশান্তি থামানোর জন্য বিশেষ পদক্ষেপ করার আবেদন করেছেন।

নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও বার্তাও দিয়েছেন মীরাবাই চানু। সেখানে অলিম্পিকে পদকজয়ী অ্যাথলিট বলেন, 'মণিপুরে চলতি হিংসার পরিবেশ ৩ মাস পূর্ণ করতে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত সেখানে শান্তি ফিরে আসেনি। এই অশান্তির কারণে অনেক ক্রীড়াবিদ প্রশিক্ষণ নিতে পারছেন না। এ ছাড়া শিশুদের লেখাপড়াও হচ্ছে না। রাজ্যে হিংসার ঘটনায় এখন পর্যন্ত অনেকেই প্রাণ হারিয়েছেন। অনেক বাড়ি পুড়ে গেছে, মনিপুরে আমারও একটা বাড়ি আছে।'
Olympic silver medalist Mirabai Chanu urges PM, Home Minister to help sportspersons, students and save Manipur. Currently, Chanu is in USA.@dhir022#ManipurViolence @mirabai_chanu #Kuki #Meitei pic.twitter.com/fazIuZxWPE
— MillenniumPost (@mpostdigital) July 17, 2023
প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মীরাবাই আবেদন করেছেন, মণিপুরে যে লড়াই চলছে তা যত দ্রুত সম্ভব থামান এবং মণিপুরের মানুষকে বাঁচান। মণিপুরে আগে যে শান্তি ছিল সেটাই ফিরিয়ে দিন।'
মণিপুরে গত কয়েক মাস ধরেই কুকি ও মেইতেই মধ্যে গোষ্ঠী সংঘর্ষ চলছে। এখনও তা থামেনি। বরং দিনের পর দিন অশান্তির মাত্রা বেড়েই চলেছে। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটিতে চলতে থাকা অশান্তি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। ক্রীড়াবিদরাও তাঁর ব্যতিক্রম নন। এরআগে সেই রাজ্যের পুরুষ এবং মহিলা ফুটবলাররা শান্তির আবেদন করেছেন।

বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পরে মেইতেই সম্প্রদায়ের পতাকা কাঁধে দেখা গিয়েছিল ভারতীয় দলের ফুটবলার জিকসন সিংহ। সেই নিয়ে বিতর্কও কম হয়নি। খেলার সঙ্গে রাজনীতি জড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।

বিতর্কের মুখে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা জিকসন সিং জানিয়েছিলেন শুধু নিজের কথা তুলে ধরতেই এই পতাকা নিয়েছিলেন। ভারতীয় দলের ফুটবলার বলেছিলেন, ''আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমার রাজ্য মণিপুর এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটাই সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম।''
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications