Manu Bhaker: ভোট দিয়েই কলকাতায় আসছেন মনু, দায়িত্বশীল নাগরিকের কর্তব্য পালনের বার্তা অলিম্পিক্সে পদকজয়ীর
একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন মনু ভাকের। ভারতের নতুন ক্রীড়া আইকন হয়ে উঠেছেন মনু। শুধু অলিম্পিক্সে পদক জয়ই নয় একইসঙ্গে সামাজিকভাবেও অবদান রাখলেন মনু ভাকের, শনিবার হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন অলিম্পিক্সে পদকজয়ী শুট্যার।
২২ বছর বয়সী মনু প্রথমবার ভোট দিলেন। শনিবার সারাদিন তাঁর ঠাসা সূচি রয়েছে। বিকেলে ঝটিকা সফরে কলকাতায় আসবেন তিনি। একগুচ্ছ কর্মসূচি রয়েছে কয়েক ঘণ্টার সফরে। কিন্তু তার আগে শনিবার সাত সকালেই হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে দায়িত্বশীলন নাগরিকের ভূমিকা পালন করলেন মনু ভাকের।

সংবাদ সংস্থা এএনআইকে মনু ভাকের বলেন, 'এই দেশে তরুণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য যে সবথেকে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া, একটা ছোট্ট পদক্ষেপই বৃহত্তর লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যায়। জীবনেী আমি প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করলাম।খুবই ভালো লাগছে ভোটে অংশ নিতে পেরে।'
#WATCH | On casting her first vote, Olympic medalist Manu Bhaker says, "Being the youth of this country, it is our responsibility to cast our vote for the most favourable candidate. Small steps lead to big goals... I voted for the first time..." https://t.co/806sYLcpoe pic.twitter.com/vQ5j4m7fFB
— ANI (@ANI) October 5, 2024
গভীর রাতে দুবাই থেকে হরিয়ানাতে ফিরেছেন, এরপর সাত সকালেই ভোট দিলেন মনু, এরপরই কলকাতায় আসবেন তিনি। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পর প্রথমবার কলকাতায় আসছেন মনু ভাকের। শহরের নামী দুটি দুর্গা পুজোর মণ্ডপেও যাবেন মনু। এর পাশাপাশি বাইপাশের ধারে একটি অভিজাত হোটেলে একটি অনুষ্ঠানেও অংশ নেবেন মনু ভাকের।
অলিম্পিক্সে পদক জয়ের পর আপাতত শুট্যিং থেকে ছুটি নিয়েছেন তিনি। ছুটির এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন। প্রতিদিনই কোনও না কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। প্রতিটি অনুষ্ঠানে তাঁর পদক ঝুলিয়ে যাওয়া নিয়ে বিতর্কও হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব দিয়েছেন মনু। আপাতত কলকাতাবাসী অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কন্যাকে সামনে থেকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।
Neeraj Chopra: কোচের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে, নীরজ চোপড়ার নতুন প্রশিক্ষক হচ্ছেন কে?
৯০ আসনের বিধানসভা ভোট হচ্ছে হরিয়ানাতে। মোট ১০৩১ জন প্রার্থী ভোটে লড়াই করছেন। এরমধ্যে ৯৩০ জন পুরুষ এবং ১০১ জন মহিলা। হরিয়ানা বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ভিনেশ ফোগাট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications