Manu Bhaker: ভরতনাট্যমের তালিম থেকে ঘোড়ায় চড়া, ছুটিতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছেন মনু
মনু স্বাধীনতার পর থেকে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি অলিম্পিক্সের একক সংস্করণে দুটি পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। অলিীম্পিক্সে জোড়া পদক জেতার পর আপাতত শ্যুটিং থেকে বিশ্রামে আছেন মনু ভাকের। তবে বিশ্রামের মধ্যেই নতুন কিছু শিখে নিতে চাইছেন মনু।
মনু ভাকের তিন মাসের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটি স্বাভাবিক অর্থে ছুটি হবে না। ছুটিতে থাকলেও অলিম্পিক্স জোড়া পদক বিজয়ী তাঁর রুটিনগুলি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। সকাল ছটার সময় ঘুম থেকে উঠে যেভাবে যোগব্যায়াম করতেন সেটা ছুটিতেও করবেন বলে স্থির করেছেন। এই সময়ে মনু তাঁর কিছু প্রিয় শখ যেমন ঘোড়ায় চড়া, স্কেটিং, ভরতনাট্যম এবং বেহালা ইত্যাদিগুলি শেখার পরিকল্পনা নিয়েছেন।

ছুটির পরিকল্পনা সম্পর্কে মনু বলেন, "এখন যেহেতু আমার কিছুটা ছুটি আছে, আমি সম্ভবত মার্শাল আর্টে ফিরে যেতে পারি। শ্যুটিংয়ে যাওয়ার আগে একবার আমি ক্যারাটেতে উত্সাহী ছিলাম, কিন্তু আমার কাছে এটিতে বিনিয়োগ করার সময় ছিল না, কিন্তু এখন আমি আমার অনেক শখগুলি পূরণ করতে পারি - ঘোড়ায় চড়া, যা আমি পছন্দ করি, স্কেটিং, যা আমি এখনও রাস্তায় উপভোগ করি এবং ফিটনেস যা আমি সত্যিই উপভোগ করি৷ আমি এছাড়াও ভরতনাট্যম শিখছি, কিন্তু অলিম্পিক্সের প্রস্তুতির জন্য আমি নাচে সেভাবে সময় দিতে পারতাম না।"
মনু উল্লেখ করেছেন যে তাঁর ভরতনাট্যম প্রশিক্ষক তামিলনাড়ু থেকে এসেছে। একইসঙ্গে বেহালা শেখারও ইচ্ছে রয়েছে মনু ভাকেরের। সব মিলিয়ে ছুটির মধ্যেই নিজের ইচ্ছগুলো পূরণ করাই লক্ষ্য জোড়া পদকজয়ীর। দিল্লিতে একের পর মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন মনু।
মনু ভাকেরই ভারতের একমাত্র ক্রীড়াবিদ, যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন। মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মনু ভাকের। ভারতীয় মহিলা শ্যুটার দুটি ব্রোঞ্জ পদক জিতলেও তৃতীয় পদক জয়ের দুয়ারেই তাঁকে থামতে হয়।












Click it and Unblock the Notifications