পদকহীন অলিম্পিয়ানদের পাশে বেসরকারি সংস্থা, শ্রীজেশকে বিশাল পুরস্কার কেরলের

টোকিও অলিম্পিক থেকে পদক জিতে যাঁরা ফিরেছেন তাঁদের জন্য রয়েছে চাকরির সুবিধা, জমি থেকে শুরু করে গাড়ি, আর্থিক পুরস্কার, নানা উপঢৌকন ঘোষণা। আলোর রোশনাইয়ের বাইরে থাকা অলিম্পিয়ানদের কথা ভেবেও অভিনব উদ্যোগ নিল ওষুধ প্রস্তুতকারী এক সংস্থা।

পদকহীনদের পুরস্কার

পদকহীনদের পুরস্কার

ম্যানকাইন্ড ফার্মা নামের ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে ২০ জন অলিম্পিয়ানকে ১১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। অল্পের জন্য যাঁরা পদক হাতছাড়া করেছেন তাঁদের কথা ভেবেই এই উদ্যোগ। ভারতীয় মহিলা হকি দল ব্রোঞ্জ হাতছাড়া করেছে। কিন্তু অলিম্পিকের ইতিহাসে ভারতীয় মহিলা হকি দল এবারই প্রথম সেমিফাইনালে ইতিহাসও গড়েছে। কুস্তিগীর দীপক পুনিয়া হেরে গিয়েছেন ব্রোঞ্জ জয়ের বাউটে। বক্সার সতীশ কুমার গিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল অবধি। শুটার সৌরভ চৌধুরীও ফাইনালে উঠেও পদক আনতে পারেননি। রয়েছেন আরও একজনও। যাঁর জন্য ভোরবেলা উঠেও গোটা দেশ দেখেছে অলিম্পিকে মহিলাদের গলফ। তিন রাউন্ড অবধি দ্বিতীয় স্থানে থেকেও চতুর্থ রাউন্ডে বিশ্বের তাবড় গলফারদের সঙ্গে সমানে সমানে লড়েও চতুর্থ হন অদিতি অশোক। অল্পের জন্য পদক হাতছাড়া হয়। এবার তাঁদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ম্যানকাইন্ড ফার্মা।

অভিনব উদ্যোগ

অভিনব উদ্যোগ

সংস্থার ভাইস চেয়ারম্যান ও এমডি রাজীব জুনেজা বলেছেন, আমরা বিশ্বাস করি প্রতিটি খেলায় জেতাই শেষ কথা নয়। প্রয়াসটাই মূল বিষয়। বছরের পর বছর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে, নানা স্বার্থত্যাগ করে আমাদের খেলোয়াড়রা যেভাবে দেশের হয়ে অলিম্পিকের মতো আসরে প্রতিনিধিত্ব করেছেন তা প্রশংসনীয়। তাঁরা গোটা দেশকে অনুপ্রেরণা দিচ্ছেন এবং নতুন প্রজন্মকেও উৎসাহিত করছেন দেশের হয়ে আরও সাফল্য, গৌরব অর্জনের লক্ষ্যে এগিয়ে চলার ক্ষেত্রে। এই খেলোয়াড়রা পদক না পেলেও আমাদের হৃদয় জিতে নিয়েছেন। সে কারণেই ভারতীয় মহিলা হকি দলের ১৬ জনকেই ১১ লক্ষ টাকা করে পুরস্কার দেবে ম্যানকাইন্ড ফার্মা। এ ছাড়া সতীশ কুমার, অদিতি অশোক, দীপক পুনিয়া এবং সৌরভ চৌধুরীর জন্যও একই পরিমাণ আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শ্রীজেশকে ২ কোটি

এরই মধ্যে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের গোলকিপার পর্তুতু রবীন্দ্রন শ্রীজেশের জন্য বিশাল পুরস্কার ঘোষণা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানিয়েছেন, শ্রীজেশকে ২ কোটি টাকা দেওয়া হবে কেরল সরকারের তরফে। তাঁকে শিক্ষা দফতরের যুগ্ম অধিকর্তা পদেও উন্নীত করা হবে। টোকিও অলিম্পিকে যে মালয়ালিরা দেশের প্রতিনিধিত্ব করেছেন তাঁদের সকলকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণাও করেছেন বিজয়ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+