Janneke Schopman: ভারতীয় মহিলা হকি দলের কোচের পদত্যাগ, অসন্তোষ হকি ইন্ডিয়ার উপর
Janneke Schopman: ভারতের মহিলা হকি দলের কোচের পদ ছাড়লেন জানেক শোপম্যান (Janneke Schopman)। হকি ইন্ডিয়ার উপর অসন্তোষই কারণ বলে মনে করা হচ্ছে।
২০২১ সালে সোয়ার্ড মারিন দায়িত্ব ছাড়ার পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন শোপম্যান। নতুন কোচ কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ভারতীয় মহিলা হকি দল প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেনি। কয়েক দিন আগেই শোপম্যান দাবি করেছিলেন, ভারতে হকির সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে তাঁর সঠিক মূল্যায়ন হচ্ছে না, প্রাপ্য সম্মানও দেওয়া হচ্ছে না। সেই বিতর্ক জন্ম দেওয়ার পরই এবার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শোপম্যান।
মারিনের কোচিংয়ে ভারতের মহিলা হকি দল টোকিও অলিম্পিকে অল্পের জন্য ব্রোঞ্জ পায়নি, তবে ঐতিহাসিক চতুর্থ স্থান অধিকার করেছিল। অগস্টে প্যারিস অলিম্পিক অবধি চুক্তি ছিল শোপম্যানের। তবে হকি ইন্ডিয়ার বিরুদ্ধে সরব হওয়ার পর থেকেই স্পষ্ট হচ্ছিল, তিনি পুরো মেয়াদ পূর্ণ করবেন না ভারতের কোচ হিসেবে।
হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ৪৬ বছর বয়সী কোচ শোপম্যান। ওডিশায় এফআইএইচ হকি প্রো লিগে ভারতের হোম লেগের খেলা শেষ হতেই পদত্যাগ করেছেন ভারতীয় মহিলা হকি দলের ডাচ কোচ।
হকি ইন্ডিয়ার তরফে বিবৃতিতে বলা হয়েছে, অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে হতাশাজনক পারফরম্যান্সের পর কোচের পদত্যাগে হকি ইন্ডিয়া নতুন কোচের সন্ধানে নিয়োজিত হবে। এমন কাউকে কোচ করা হবে যিনি ২০২৬ সালে অনুষ্ঠেয় মহিলাদের হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে তৈরি করতে পারবেন। সেইসঙ্গে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যোগ্যতা অর্জনের পরিকল্পনা করে দলকে দিশা দেখাবেন।
ভারতীয় মহিলা হকি দলে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে উল্লেখ করেছে হকি ইন্ডিয়া। হকি খেলোয়াড়দের ক্রমোন্নতিই যে হকি ইন্ডিয়ার ফোকাস, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications