কেরিয়ারের চতুর্থ অলিম্পিক খেলতে নামার আগে আপ্লুত সানিয়া কী বললেন?

কেরিয়ারের চতুর্থ অলিম্পিক খেলতে নামার আগে কী বললেন সানিয়া?

কেরিয়ারের চতুর্থ অলিম্পিক খেলতে নামার আগে নিজেকে গর্বিত বলে মনে করছেন সানিয়া মির্জা। একই সঙ্গে টোকিও গেমস থেকে পদক জয়ের আশাও জাগালেন ভারতীয় তারকা। ইতিমধ্যে মেগা গেমসের টেনিস ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতায় নামার লক্ষ্যে মঙ্গলবার টোকিও পৌঁছেছেন সানিয়া। সঙ্গী ডবলসের পার্টনার অঙ্কিতা রায়না।

চতুর্থ অলিম্পিক

চতুর্থ অলিম্পিক

৩৪ বছরের সানিয়া মির্জা নিজের কেরিয়ারের চতুর্থ অলিম্পিক খেলতে চলেছেন। দেশের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে এই নজির গড়তে চলেছেন হায়দরাবাদি টেনিস তারকা। এতে তিনি গর্বিত বলে জানিয়েছেন মির্জা। বক্তব্য, অলিম্পিকে খেলার স্বপ্ন তিনি কেরিয়ারের শুরু থেকেই দেখে আসছেন। সবমিলিয়ে চতুর্থ বারের জন্য মেগা ইভেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আপ্লুত বলে জানিয়েছেন মির্জা।

পদক জিততে চান

পদক জিততে চান

টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের আশা হতে চলা সানিয়া মির্জা জানিয়েছেন যে এখনই তিনি অবসরের কথা ভাবছেন। টেনিস তারকার দাবি যে তিনি ফিট এবং তাই দৌড়ে-ঝাঁপিয়ে খেলতে পারছেন। টেনিস কোর্টে নেমে এখনও পর্যন্ত তাঁকে কোনও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না বলেও জানিয়েছেন সানিয়া। তবে নিজের বয়স যে ৩৪, তা তিনি অল্প হলেও অনুভব করছেন বলে জানিয়েছেন মির্জা। তাঁর কথায়, এই বয়স অন্যান্য পেশার ক্ষেত্রে অল্প হলেও ক্রীড়াক্ষেত্রে তা বেশ ভারী। এই পর্বে তিনি কেবল আবেগে না ভেসে বাস্তববাদী চিন্তায় বিশ্বাস রাখেন। তবে এবারের অলিম্পিক থেকে পদক জিততে মরিয়া মির্জা।

রিও-র অসম্পূর্ণ কাজ

রিও-র অসম্পূর্ণ কাজ

২০১৬ সালের রিও অলিম্পিকের টেনিসের মিক্সড ডবলস ইভেন্টের সেমিফাইনালে পৌঁছেছিলেন সানিয়া মির্জারা। শেষ চারের লড়াই তাঁদের হেরে যেতে হয়েছিল। একই ভাবে ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারনকারী ম্যাচও হারতে হয়েছিল ভারতীয় জুটিকে। ওই হার তাঁর কাছে বড় ধাক্কা ছিল বলে জানিয়েছেন সানিয়া। একই ভাবে ওই ব্যর্থতা থেকে তিনি শিক্ষা নিয়েছেন বলেও জানিয়েছেন সানিয়া।

টোকিও অলিম্পিকে সানিয়া

টোকিও অলিম্পিকে সানিয়া

৩৪ বছরের সানিয়া মির্জা নিজের কেরিয়ারের চতুর্থ অলিম্পিক খেলতে চলেছেন। দেশের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে এই নজির তিনি গড়তে চলেছেন। টোকিও গেমসের টেনিস বিভাগের মহিলাদের ডবলস ইভেন্টে অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে মাঠে নামার কথা সানিয়ার। যিনি নিজের বিশ্ব ক্রমতালিকার প্রেক্ষিতে টোকিওর বিমানের টিকিট সংগ্রহ করেছেন। ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিকের টেনিস ইভেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+