Youth Olympics: মোদী সরকারের লক্ষ্য যুব অলিম্পিক্স, এশিয়ান অলিম্পিক্স কাউন্সিলের শীর্ষপদে রণধীর
২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স গেমস আয়োজন করাই লক্ষ্য নরেন্দ্র মোদীর সরকারের। কিন্তু অলিম্পিক্সের ট্রায়াল হতে পারে ২০২৩ সালেই। কারণ ২০৩০ সালে যুব অলিম্পিক্স আয়োজন করে সারা বিশ্বের সামনে বার্তা তুলে ধরতে চাইছে ভারত। এই লক্ষ্যে ২০৩০ সালের যুব অলিম্পিক্স আয়োজনের জন্য বিড করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য রবিবার বলেছেন যে ভারত ২০৩০ যুব অলিম্পিক্সের জন্য বিড করতে প্রস্তুত। এই ইভেন্টটি ২০৩৬সালের অলিম্পিক্স আয়োজক হওয়ার দেশের উচ্চাকাঙ্ক্ষার অগ্রদূত। ২০৩০ যুব অলিম্পিক্স হবে আন্তর্জাতিক ইভেন্টের পঞ্চম সংস্করণ।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা, যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, 'মোদীজির নেতৃত্বে আমরা ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সহ একাধিক আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজন করতে পেরেছি," । ২০৩০ যুব অলিম্পিকের আয়োজন অধিকার পেতে ভারত লড়বে পেরু, কলম্বিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, রাশিয়া, ইউক্রেন, বসনিয়া এবং হার্জেগোভিনার বিরুদ্ধে।
২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য বিড করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তারজন্য প্রস্তুতিও শুরু হয়েছে। ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, কাতার, সৌদি আরব সহ এশিয়ার একাধিক দেশই বিড করতে চলেছে। তবে এশিয়ার সঙ্গে লড়াইয়ে নামল আফ্রিকাও। ভারতের লড়াইকে কঠিন করে আগামী ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে উদ্যোগী মিশরও।
পরের অলিম্পিক পাড়ি দেবে মার্কিন যুক্তরাষ্ট্রে। লস অ্যাঞ্জেলসে হবে ২০২৮ সালের অলিম্পিক। ২০২৮ সালের ১৪ থেকে ৩০ জুলাই লস অ্যাঞ্জেলসে বসছে পরবর্তী অলিম্পিকের আসর লস অ্যাঞ্জেলসে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বেশ কিছু খেলার অন্তর্ভূক্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ক্রিকেট। অস্ট্রেলিয়ার ব্রিসবেন ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
প্রবীণ ক্রীড়া প্রশাসক রণধীর সিং রবিবার এশিয়ান অলিম্পিক্স সংস্থার ৪৪ তম সাধারণ অধিবেশনে অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) এর প্রথম ভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হলেন।
রণধীর, একজন প্রাক্তন ভারতীয় শ্যুটার, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং এশিয়ার ৪৫টি দেশের শীর্ষ ক্রীড়া নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ওসিএ সভাপতি মনোনীত হলেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications