মালয়েশিয়া মাস্টার্স ফাইনালে জোর টক্কর, চিনের প্রতিপক্ষকে হারিয়ে খেতাব জিতলেন প্রণয়
মালয়েশিয়া মাস্টার্সে পুরুষদের সিঙ্গলস ফাইনালে শেষ হাসি হাসলেন এইচএস প্রণয়। লক্ষ্য সেন, পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্তদের বিদায়ের জেরে একমাত্র প্রণয়ের উপরই ছিল ভারতের শেষ আশা। অবশেষে কুয়ালালামপুরে তিনি ওড়ালেন দেশের বিজয়ধ্বজা।
ফাইনালে প্রণয়ের প্রতিপক্ষ ছিলেন চিনের ওয়েং হং ইয়াং। প্রথম গেম প্রণয় জিতলেও দ্বিতীয় গেমে ইয়াং ঘুরে দাঁড়ান। নির্ণায়ক তৃতীয় গেম জিতে খেতাব জয় নিশ্চিত করে ফেলেন প্রণয়।

এই প্রথম ইয়াংয়ের মুখোমুখি হলেন প্রণয়। প্রথম গেমের মাঝামাঝি অবধি তিনি ১১-১০ ব্যবধানে এগিয়ে ছিলেন। প্রণয় ১৫-১২ ব্যবধানে লিড নেওয়ার পর টানা তিনটি পয়েন্ট জিতে স্কোরলাইন সমান-সমান করে ফেলেন ইয়াং। যদিও প্রণয় ফোরহ্যান্ডে দাপট দেখিয়ে শেষ অবধি ২১-১৯ ব্যবধানে প্রথম গেম জিতে নেন।

দ্বিতীয় গেমটি ইয়াং জিতে নেন ২১-১৩ ব্যবধানে। তৃতীয় গেমে চলতে থাকে বড় র্যালি। পয়েন্ট দখলের লড়াইও হয়ে ওঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রণয় ৫-৭-এ পিছিয়ে পড়া অবস্থা থেকে ১১-১০-এর লিড নেন। এরপর ১৪-১১ কিংবা ১৬-১৩ ব্যবধানেও এগিয়ে যান। যদিও ২টি আনফোর্সড এররের ফায়দা নিয়ে পয়েন্ট জিতে স্কোর ১৮-১৮ করে ফেলেন ইয়াং।

তবে স্নায়ুর লড়াই সামলে বাজিমাত করেন প্রণয়। দুবার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট আদায় করে নেন। দুটি ফোরহ্যান্ড স্ম্যাশের উত্তর ছিল না ইয়াংয়ের কাছে। ২১-১৮ ব্যবধানে নির্ণায়ক গেমটি জিতে নেন প্রণয়। ১ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াই শেষে কেরিয়ারের প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব ঝুলিতে পুরে ফেলেন প্রণয়।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications