প্রো কবাডিতে পুনেরি পল্টনকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বেঙ্গালুরু বুলস, গুজরাটকে হারাল হরিয়ানা
প্রো কবাডি লিগের ম্যাচে আজ জয় পেল বেঙ্গালুরু বুলস ও হরিয়ানা স্টিলার্স। এদিনের জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিয়েছে বেঙ্গালুরু বুলস। পুনেরি পল্টনকে বেঙ্গালুরু হারিয়েছে ৪০-২৯ ব্যবধানে। আজকের প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে হারিয়ে চমক দিয়েছে হরিয়ানা স্টিলার্স।
Vikash Kandola 😎 🆚 Su-Par jodi 🤝
— ProKabaddi (@ProKabaddi) January 2, 2022
Hi-Flyer ✈️ 🆚 Inamdar 🤩
These 📸 are just 💥 to watch! Head to our official website 🔗 https://t.co/EWWLNME5nc for more!#GGvHS #PUNvBLR pic.twitter.com/xUombCc83Q
বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের শেরাটন গ্রাউন্ডে আজ হরিয়ানা গুজরাটকে হারিয়েছে ৩৮-৩৬ ব্যবধানে। এই ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখে বিরতিতে ১২ পয়েন্টে এগিয়ে ছিল হরিয়ানা স্টিলার্স। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ কামব্যাক করে গুজরাট জায়ান্টস। একটা সময় তারা পয়েন্টের নিরিখে এগিয়েও গিয়েছিল। এরপর হরিয়ানাকে লড়াইয়ে ফেরান মিতু। খেলা শেষের কয়েক সেকেন্ড আগে অধিনায়ক বিকাশ কান্ডোলা সহজেই রেইড পয়েন্ট আদায় করে হরিয়ানার অগ্রগমন ও জয় নিশ্চিত করেন। হরিয়ানার হয়ে অলরাউন্ডার মিতুর দখলে দখলে ১০ রেইড পয়েন্ট। বিকাশ ১১ পয়েন্ট নিশ্চিত করেন। সেরা ডিফেন্ডার সুরেন্দর নাডা, তিনি তিনটি ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেন। গুজরাট জায়ান্টসের সেরা রেইডার অলরাউন্ডার রাকেশ (১৯ রেইড পয়েন্ট), সেরা ডিফেন্ডার রবীন্দর পাহাল (৪ ট্যাকল পয়েন্ট)।

(ছবি- প্রো কবাডি টুইটার)
এদিনের অপর ম্যাচে বেঙ্গালুরু বুলস হারিয়ে দিয়েছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা পুনেরি পল্টনকে। খেলার ফল ৪০-২৯। বেঙ্গালুরুর অধিনায়ক পবন শেরাওয়াত ১১ পয়েন্ট নিশ্চিত করেছেন। ডিফেন্ডার সৌরভ নন্দাল ও আমনের ঝুলিতে এসেছে চার পয়েন্ট করে। হরিয়ানা স্টিলার্সের হয়ে ৬ পয়েন্ট নিশ্চিত করেন রেইডার আসলাম ইনামদার। চলতি প্রো কবাডি লিগে ৬টি ম্যাচের মধ্যে এটি বেঙ্গালুরু বুলসের চতুর্থ জয়। তারা একটি ম্যাচ হেরেছে, একটি টাই। পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করা বেঙ্গালুরুর পয়েন্ট ২৩।
Action-packed #SuperhitPanga ke baad, ek nazar points table par 📊
— ProKabaddi (@ProKabaddi) January 2, 2022
Which team do you think will come on 🔝 next? 🤔#GGvHS #PUNvBLR pic.twitter.com/abn1dyIa6t
৫টি ম্যাচে ২৩ পয়েন্ট রয়েছে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দাবাং দিল্লি কেসির। গুজরাট জায়ান্টস এদিন হেরে গেলেও পয়েন্ট তালিকায় তারা রয়েছে হরিয়ানা স্টিলার্সের উপরেই। গুজরাটের পয়েন্ট ৫ ম্যাচে ১৩, একটিতে জয়, দুটিতে হেরেছে, টাই হয়েছে ২টি। হরিয়ানা স্টিলার্স রয়েঠে অষ্টম স্থানে। ৫ ম্যাচে তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। পুনেরি পল্টন ১২ দলের মধ্যে রয়েছে সকলের নীচে। ৫ ম্যাচে তারা জিতেছে মাত্র ১টিতে, পরাজয় ৪টিতে, পয়েন্ট মাত্র ৫। আগামীকাল প্রো কবাডিতে রয়েছে দুটি ম্যাচ। বেঙ্গল ওয়ারিয়র্স খেলবে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স পয়েন্ট তালিকার দশম স্থানে রয়েছে। জয়পুর নবম স্থানে। অপর ম্যাচে তেলুগু টাইটান্সের সামনে পাটনা পাইরেটস।












Click it and Unblock the Notifications