Paris Olympics: প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেও অলিম্পিক্সের স্বপ্নপূরণ, প্যারিসের টিকিট পেলেন ভিনেশ
ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনকারীদের নেতৃত্ব দানের অন্যতম মুখ ভিনেশ ফোগাট বিদ্রোহের কারণে দীর্ঘদিন প্রস্তুতি সারতে পারেননি। দিনের পর দিন ধর্নায় বসেছিলেন যন্তরমন্তরে। এর মধ্যেই অলিম্পিক্সে খেলার স্বপ্নপূরণ করলেন ভিনোশ ফোগাট। সব জটিলতা কাটিয়ে প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন ভারতীয় এই মহিলা কুস্তিগীর।
কিরগিজস্তানে এশীয় অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে তিনি হারিয়েছেন লরা কানিগাজিকে। ম্যাচের ফলাফল ভিনেশের পক্ষে ১০-০। মাত্র সোয়া চার মিনিটের মধ্যে জিতে প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেয়ে গেলেন ভিনেশ। ২৯ বছর বয়সি কুস্তিগির প্যারিসে লড়বেন ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে।

প্রসঙ্গত গত বছর প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করেছিলেন অন্তিম পাঙ্ঘাল। এবার আরও তিন ভারতীয় সেই কৃতিত্ব অর্জন করলেন। বিগত দুটি অলিম্পিক্সেই পদক এনেছেন ভারতীয় কুস্তিগীররা এবারও কুস্তিগীর ঘিরে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা।
একটা সময়ে ভিনেশের এশীয় অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন ভিনেশ। আন্দোলনের জন্য অলিম্পিকের যোগ্যতা অর্জনের একাধিক প্রতিযোগিতায় নামতে পারেননি তিনি।যদিও সব বাধা উড়িয়ে প্যারিসে দেশের প্রতিনিধিত্ব করবেন ভিনেশ।
ব্রিজ ভূষণ শরণ সিং এবং সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে এরআগে ভিনেশ অভিযোগ করেছিলেন, "ব্রিজভূষণ এবং তাঁর অনুগামী সঞ্জয় সিং আমাকে অলিম্পিকে খেলা থেকে বিরত রাখার জন্য সব রকমের চেষ্টা করছেন। ভারতীয় দলে যে সমস্ত কোচ নিয়োগ করা হয়েছে তারা ব্রিজ ভূষণ এবং তাঁর অনুগামীদের ঘনিষ্ঠ, তাই এটা অস্বীকার করা যায় না যে তারা আমার জলে কিছু মিশিয়ে দেবেন এবং আমার ম্যাচ চলাকালীন আমাকে সেটাই পান করাবে, আমি যদি বলি আমাকে ডোপিংয়ে ফাঁসানোর ষড়যন্ত্র হতে পারে, তাহলে ভুল হবে না।'
যদিও ৬২ কেজি বিভাগে মানসি এবং ৬৮ কেজি বিভাগে নিশা প্যারিসের টিকিট জোগাড় করতে ব্যর্থ হন। মানসি সেমিফাইনালে পৌঁছেও উত্তর কোরিয়ার জিয়ং মুনের বিরুদ্ধে ৬-০ হারেন। নিশা নিজের বিভাগের সেমিফাইনালেও পৌঁছতে পারেননি।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications