Vinesh vs Delhi Police: ভিনেশ ফোগাটের দাবিতে শোরগোল, দিল্লি পুলিশ দিল কোন সাফাই?

Vinesh vs Delhi Police: ভিনেশ ফোগাট দিল্লি পুলিশের বিরুদ্ধে আনলেন চাঞ্চল্যকর অভিযোগ। ভিনেশের পোস্ট ভাইরাল হতেই দিল্লি পুলিশ পাল্টা আসরে নামল।

ভিনেশ গত বছর যখন কুস্তিগীরদের হয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন, তখন দিল্লির রাজপথে মাটিতে ফেলে তাঁকে নির্যাতন করেছিল দিল্লি পুলিশ। প্যারিস অলিম্পিক্স থেকে দেশে ফিরে সেই পুলিশের বিরুদ্ধেই ফের সরব ভিনেশ।

Vinesh vs Delhi Police

ভিনেশ আজ রাতে এক্স হ্যান্ডলে লেখেন, মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা আচমকাই প্রত্যাহার করে নিয়েছে দিল্লি পুলিশ। ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আদালতে ওই কুস্তিগীরদের সাক্ষ্যদানের কথা। তাঁদের নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের প্রত্যাহারের কথা জানিয়ে দিল্লি পুলিশ, দিল্লি মহিলা কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে ট্যাগ করেন ভিনেশ।

যদিও দিল্লি পুলিশ এর প্রেক্ষিতে জানায় এমন কোনও ঘটনাই ঘটেনি। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের ফায়ারিং ও ট্রেনিং প্র্যাকটিসের জন্য ডাকা হয়েছিল। এটা রুটিন ব্যাপার। প্র্যাকটিসের পর সকলকেই নিজেদের দায়িত্ব পালনে যেতে বলা হয়েছে। পুলিশ সাপোর্ট অফিসাররা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। কেউ আজ রাতেই পৌঁছে যাবেন।

পুলিশ ভিনেশের টুইটের প্রেক্ষিতে জানিয়েছে, নিরাপত্তা প্রত্যাহারের কোনও অর্ডারও দেওয়া হয়নি। যদি কোনও নিরাপত্তারক্ষীর পৌঁছতে দেরি হয়ে থাকে তার কারণ খতিয়ে দেখা হবে। গোটা বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কুস্তিগীরদেরও জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের মধ্যে মহিলা কুস্তিগীররা যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। গ্রেফতারির দাবিতে আন্দোলনও শুরু করেছিলেন। পথে নেমে প্রতিবাদ শুরু হয়, যা পরে বড় আকার নেয়। অনেক রাজনৈতিক দলও কুস্তিগীরদের দাবিকে সমর্থন জানায়। ব্রিজ ভূষণ তখন বিজেপি সাংসদ ছিলেন। তবে গত লোকসভা আসনে তাঁকে টিকিট না দিয়ে তাঁর পুত্রকে বিজেপি প্রার্থী করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+