Paris Olympics: দলগত রাউন্ডের বদলা ব্যক্তিগত ইভেন্টে, ডাচ প্রতিপক্ষকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে দীপিকা
দলগত রাউন্ডে ব্যর্থ হলেও তিরন্দাজিতে ব্যক্তিগত রাউন্ডে এগিয়ে চলেছেন দীপিকা কুমারী। বুধবার সৃজা, লাভলিনার পর সাফল্য পেলেন দীপিকা কুমারী। মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত রাউন্ডে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দীপিকা।
নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনকে হারিয়ে তিরন্দাজিতে ব্যক্তিগত রাউন্ডে শেষ ষোলোয় দীপিকা কুমারী।৬-২ ফলে জিতলেন দীপিকা। এরআগে দলগত রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতীয় মহিলা তিরন্দাজরা। তবে প্রত্যাশা থাকলেও দলগত রাউন্ডে সেরা ফর্মে ছিলেন না দীপিকা কুমারী। ফলে বর্ষীয়ান আর্চার দীপিকার পারফরম্যান্স নিয়ে শুরু হয় সমালোচনা।

ব্যক্তিগত বিভাগে সব সমালোচনার জবাব দিচ্ছেন দীপিকা। বুধবার নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনকে ৬-২ সেটে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন দীপিকা। আগামীকাল অর্থ্যাত বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনালে খেলবেন তিনি। কেরিয়ারের চতুর্থ অলিম্পিক্সে নেমেছেন ঝাড়খণ্ডের মহিলা তিরন্দাজ দীপিকা।
এরআগে ব্যক্তিগত রাউন্ড থেকে অঙ্কিতা ভকত বিদায় নিলেও ভজন কৌর প্রি-কোয়ার্টারে জায়গা করে নেন। এবার ভজনের মতোই প্রি কোয়ার্টারে জায়গা করে নিলেন দীপিকা। আগামী ৩ অগস্ট দীপিকা জিততে পারলে শেষ আট নিশ্চিত করবেন। দীপিকা দারুণভাবে সমালোচিত হচ্ছিলেন। তাঁর অবসর নিয়েও কথা হয়েছে। বলা হচ্ছিল, দীপিকা অবসর নিয়ে নিতে পারতেন।
যে নেদারল্যান্ডস দলের কাছে দলগত রাউন্ডে হারতে হয়েছিল ভারতীয় দলকে, সেই দেশেরই তিরন্দাজকে হারিয়ে বদলা নিলেন দীপিকা।প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় সেটে হেরে বসেন দীপিকা। এরপরের দুই সেটেই জয় তুলে নেন ভারতীয় তীরন্দাজ। তাঁর প্রি কোয়ার্টারে প্রতিপক্ষ জার্মানির মিকেল ক্রোপ্পেন।
তবে দীপিকার জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই। ভারতীয় তিরন্দাজের প্রতিপক্ষ হচ্ছেন জার্মানির মিচেল ক্রোপ্পেন। তিনি গতবার টোকিও অলিম্পিক্সে দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন। এছাড়াও দলগত বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মিচেল। ফলে শেষ ষোলোয় দীপিকার লড়াই
তিরন্দাজিতে মহিলাদের যোগ্যতা অর্জন পর্বে ভালো ফল করেন ভারত। প্রথম দিনে দলগতভাবে ভালো পারফরম্যান্স করেন দীপিকা কুমারী-অঙ্কিতা ভকতরা। ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় মহিলা দল। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালেও যোগ্যতা অর্জন করেছি ভারতীয় মহিলা তিরন্দাজরা। কিন্তু কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিতে হয় ভারতীয় দলকে।
তিরন্দাজিতে দীপিকা কুমারীর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ইতিপূর্বে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ২ বার রুপোর পদক জয় করেন। অন্যদিকে বিশ্বকাপের ব্যক্তিগত ইভেন্টে তিনি চারটে সোনার পদক জয় করেছেন, এবার লক্ষ্য অধরা অলিম্পিক্স পদক।












Click it and Unblock the Notifications