World Chess Championship: এগিয়ে থাকার সুবিধা ধরে রাখতে ব্যর্থ গুকেশ, সমতা ফেরালেন চিনের গ্র্যান্ডমাস্টার
দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জমজমাট লড়াই ডি গুকেশ এবং বিশ্বচ্যাম্পিয়ন ডি লিরেনের মধ্যে ১১তম রাউন্ডে এগিয়ে গিয়েছিলেন গুকেশ। কিন্ত ১২তম রাউন্ডে এসে খেলায় সমতা ফেরালেন লিরেন। ফলে এগিয়ে থাকার সুবিধা ধরে রাখতে পারলেন না গুকেশ। ১২তম রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তন করলেন চিনের দাবাড়ু।
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১১তম রাউন্ডের খেলা শেষে ৬-৫ ফলে এগিয়ে ছিলেন গুকেশ।। পর পর সাতটি গেম ড্র হয়েছিল। কিন্তু রবিবার কিস্তিমাত করেন ভারতের গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন ডি লিরেনকে হারান গুকেশ। কিন্তু সোমবার ছিল বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা। পর পর সাতটি গেম ড্র হয়েছিল। কিন্তু রবিবার কিস্তিমাত করলেন ভারতের গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারালেন গুকেশ

সোমবার ১২তম রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলতে শুরু করেন লিরেন, ২৪তম চালের পর খানিকটা সুবিধাজনক জায়গায় চলে যান লিরেন। সময় অল্প থাকায় চাপে ছিল গুকেশের উপরে। ফলে ৩৯ চালের পরই পরাজয় ঘটল তাঁর।
মোট ১৪ রাউন্ডের ফেলা শেষেই দাবার বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হয়। রবিবার একাদশতম রাউন্ডে এগিয়ে যাওয়ায় খানিকটা সুবিধা পানগুকেশ। আগামী তিনটি ম্যাচ না হারলেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরি হল ভারতীয় দাবারুর কাছে।
১৪ গেমের প্রতিযোগিতায় যিনি আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবেন, তিনিই খেতাব জিতবেন। দু'জনের পয়েন্টই ৭ হলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে। মঙ্গলবার বিশ্রাম। শেষ দুটি খেলা হবে বুধ ও বৃহস্পতিবার। ফলে চলতি সপ্তাহেই নির্ধারণ হয়ে যাবে কে হচ্ছেন দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।
গুকেশ জিতলে তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিতবেন। এর আগে ভারত থেকে এক মাত্র বিশ্বনাথন আনন্দই দাবায় বিশ্ব সেরা হয়েছেন। এবার গুকেশের সামন সুযোগ রয়েছে। তবে এখনও পথটা কঠিন ভারতীয় গ্র্যান্ডমাস্টারের জন্য। আগামী বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ গুকেশের জন্য। ১৩তম রাউন্ডে জিততে পারলেই এগিয়ে যাবেন তিনি।












Click it and Unblock the Notifications