CWG 2022: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে নিখোঁজ শ্রীলঙ্কার ১০ ক্রীড়াবিদ
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে নিখোঁজ শ্রীলঙ্কার ১০ ক্রীড়াবীদ
একাধিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কার দশ জন ক্রীড়াবীদ বার্মিহ্যামে কমনওয়েলথ গেমসে অংশ নিতে এসে হঠাৎই উঠাঔ হয়ে গিয়েছে। এই মুহূর্তে তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে, এই হঠাৎ উধাও হয়ে যাওয়াটা পুরোটাই ইচ্ছাকৃত মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা এএফপি'কে এক জন উচ্চপদস্থ স্পোর্টস অফিসিয়াল জানিয়েছে, হয়তো ব্রিটেনে থেকে যাওয়ার উদ্দেশ্যেই এই রকম প্রচেষ্টা করেছেন ওই ক্রীড়াবীদরা।

নাম গোপন রাখার অনুরোধ রেখে শ্রীলঙ্কার এক অফিসিয়াল জানিয়েছেন, নিজেদের ইভেন্ট শেষ করে নয় জন ক্রীড়াবীদ এবং এক জন ম্যানেজার উধাও হয়ে গিয়েছেন। এঁদের মধ্যে তিন জন জুডোকা চামিলা ডিলানি, তাঁর ম্যানেজার আসিলা ডি সিলভা এবং কুস্তিগীর শানিথ চতুরঙ্গাল গত সপ্তাহেই উধাও হয়ে গিয়েছেন। এর পরই স্থানীয় পুলিশের দ্বারস্থ হন শ্রীলঙ্কার অফিসিয়ালরা এবং নিখোঁজ ডায়েরি করেন। ওই আধিকারিক বলেছেন, "এর পর আরও সাত জন উধাও হয়ে গিয়েছে।" তবে, এই সাত জনকে চিহ্নিত করা যায়নি। তিনি এ-ও বলেছেন, "আমাদের অনুমান ওরা ব্রিটেনে থাকতে চায়, চাকরি পাওয়ার জন্য।"
এই ঘটনার পরই ১৬০ সদস্যের শ্রীলঙ্কার কন্টিজেন্টের বাকিদের পাসপোর্ট নিয়ে নেয় ম্যানেজমেন্ট যাতে তাঁরা নিজেদের দেশে ফিরে যান। যার ফলে তাঁদের মধ্যে অনেকের উধাও হয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা ভেস্তে গিয়েছে।
উধাও হওয়া প্রথম তিন জনকে ব্রিটিশ পুলিশ চিহ্নিত করলেও তাঁরা কোনও আইন ভঙ্গের কাজ করেননি এবং তাঁদের ভিসার মেয়াদ রয়েছে ছয় মাস। তাই তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে, এই তিন জন কোথায় রয়েছেন কী করছেন সেই বিষয়ে শ্রীলঙ্কার ম্যানেজমেন্টকে পুলিশ কিছু জানায়নি। ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের অধীনে আসে বার্মিংহ্যাম। তাঁদের তরফ থেকে বলা হয়েছে যে, "তদন্ত করা হচ্ছে এটা জানতে যে তাঁরা নিরাপদ এবং সুস্থ রয়েছেন কিনা জানতে।" এর থেকে বেশি কিছু বলতে চায়নি পুলিশ আধিকারিকরা। রবিবার পর্যন্ত চলতি কমনওয়েলথ গেমসে মোট চারটি পদক পেয়েছে শ্রীলঙ্কা। একটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ পেয়েছে দ্বীপরাষ্ট্রটি। তবে, এই প্রথম নয়, বিদেশে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগীতায় অংশ নিতে এসে শ্রীলঙ্কার ক্রীড়াবীদদের উধাও হয়ে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে। তবে, বেশি দিন ব্রিটেনে এই দশ জন লুকিয়ে থাকতে পারবেন না বলেই মনে করেন শ্রীলঙ্কা দলের এক ম্যানেজার।












Click it and Unblock the Notifications