কমনওয়েলথ গেমসে হরমনপ্রীতের হ্যাটট্রিকে হকিতে ঘানাকে ১১ গোল ভারতের, স্কোয়াশের শেষ আটে চিনাপ্পা-সৌরভ

কমনওয়েলথ গেমসে পুরুষদের হকিতে দারুণভাবে অভিযান শুরু করল ভারত। ঘানাকে উড়িয়ে দিল ১১ গোলে। হ্যাটট্রিক করলেন হরমনপ্রীত সিং, যুগরাজ সিং করলেন দুটি গোল। সবচেয়ে বড় কথা, একটিও গোল হজম করতে হয়নি ভারতীয় দলকে। এই সাফল্যের পাশাপাশি স্কোয়াশে উজ্জ্বল জোসনা চিনাপ্পা ও সৌরভ ঘোষাল। দুজনেই সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। তবে ভারোত্তোলনে ভালো শুরু করেও হতাশ করলেন পপি হাজারিকা।

হকিতে ১১ গোল

কমনওয়েলথ গেমসের হকিতে ভারত পুল বি-র ম্যাচে ঘানাকে হারাল ১১ গোলে। যার মধ্যে বিরতির আগেই হয় ৫ গোল। প্রথম কোয়ার্টারেই ভারত এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। পরের ১৫ মিনিটে হয় আরও দুটি গোল। ফলে বিরতিতে ভারত ৫-০ গোলে এগিয়ে ছিল। ভারতের প্রথম গোলটি করেন অভিষেক। এরপর পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। শামশের সিংয়ের ফিল্ড গোল ভারতকে ৩-০ গোলে এগিয়ে দেয়। আকাশদীপের ফিল্ড গোলে ব্যবধান বেড়ে হয় ৪-০। ভারতের পঞ্চম গোলটি আসে যুগরাজ সিংয়ের পেনাল্টি স্ট্রোক থেকে। যুগরাজ, অভিষেক, মনদীপ সিংয়ের কয়েকটি শট রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার। বরুণ কুমার, যুগরাজ সিংদের পেনাল্টি কর্নার থেকে নেওয়া শটও প্রতিহত হয়। তৃতীয় কোয়ার্টারে আরও চারটি গোল করে ভারত। গোল করেন হরমনপ্রীত সিং, নীলকান্ত শর্মা, বরুণ কুমার ও যুগরাজ সিং। চতুর্থ কোয়ার্টারে গোল করেন মনদীপ সিং, হরমনপ্রীত সিং। কাল ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে এই জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।

স্কোয়াশে দাপট

স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জোশনা চিনাপ্পা (Joshna Chinappa)। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তিনি হারিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ক্যাটলিন ওয়াটসকে। চার গেমের লড়াই তিনি জিতে নেন ১১-৮, ৯-১১, ১১-৪, ১১-৬ ফলে। দ্বিতীয় গেমের কিছুটা বাদে এই ম্যাচে আগাগোড়া চিনাপ্পাকে সমস্যায় ফেলতে ব্যর্থ হন ওয়াটস। কোয়ার্টার ফাইনালে চিনাপ্পার সামনে কানাডার হলি নটন।স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে কানাডার ডেভিড বেইলারজিওনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সৌরভ ঘোষাল। তিনি জেতেন ১১-৬, ১১-২, ১১-৬ ব্যবধানে।

পপি সপ্তম

পপি সপ্তম

মহিলাদের ভারোত্তোলনে পপি হাজারিকার দিকেও ছিল সকলের নজর। পপি সপ্তম স্থান অধিকার করেছেন। মহিলাদের ৫৯ কেজি বিভাগে তিনি স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৮৩ কেজি ভার তুলতে সক্ষম হন। স্ন্যাচে প্রথমেই তিনি ৮১ কেজি তুলেছিলেন। তবে এরপর তিনি দ্বিতীয় প্রয়াসে ৮৪ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন। তৃতীয়বার তিনি ফের ব্যর্থ হন, এবার ৮৬ কেজি তুলতে পারেননি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে ১০২ কেজি তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রয়াসে সেই ভার তিনি তুলতে সক্ষম হন। যদিও তৃতীয় বা চূড়ান্ত প্রয়াসে ১০৭ কেজি তুলতে গিয়ে আর পারেননি।

সোনার ছেলে

সোনার ছেলে

কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে আজ ভারত একটি সোনা জিতেছে। ভারোত্তোলনে সোনা এনে দিয়েছেন জেরেমি লালরিননুঙ্গা। যুব অলিম্পিক চ্যাম্পিয়ন জেরেমি স্ন্যাচে ১৪০ কেজি তোলার পর ক্লিন অ্যান্ড জার্কে ১৬০ কেজি তোলেন। ৩০০ কেজির কমনওয়েলথ গেমসের রেকর্ড গড়ে তিনি ৬৭ কেজি বিভাগে সোনা জেতেন। এর আগে মীরাবাঈ চানু ভারতকে এবারের গেমস থেকে প্রথম সোনা এনে দিয়েছিলেন। জেরেমি সোনা জিততেই পদক তালিকার ছয়ে উঠে আসে ভার। ট্রায়াথলনে মিক্সড টিম রিলে ফাইনাল ভারত দশম স্থানে শেষ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+