চেস অলিম্পিয়াডে বড় অঘটন ভারতীয় গ্র্যান্ডমাস্টারের, ওপেন সেকশনে ভারতের দাপট, মহিলাদের বিভাগে উজ্জ্বল তানিয়া

চেস অলিম্পিয়াডে এখনও অবধি সবচেয়ে বড় অঘটন ঘটালেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। তিনি হারিয়ে দিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার অ্যালেক্সেই শিরোভকে। ভারতের বি-দল, যেটিকে অনেকেই ডার্ক হর্স হিসেবে ধরছেন, স্পেনকে ২.৫-১.৫ ব্যবধানে পরাস্ত করে টানা পঞ্চম জয় ছিনিয়ে নিল। মেয়েদের বিভাগে ভারতের এ দলটিও পঞ্চম জয় ছিনিয়ে নিয়েছে।

চেস অলিম্পিয়াডে বড় অঘটন ভারতীয় গ্র্যান্ডমাস্টারের

এবারের চেস অলিম্পিয়াডে চতুর্থ বাছাই স্পেন। সেই শক্তিশালী দলের বিরুদ্ধে ভারতের বি দলের জয় নিশ্চিত করার পিছনে বড় অবদান ডি গুকেশের। তিনি এবারের অলিম্পিয়াডে এখনও অবধি অপরাজেয়। টানা পাঁচটি জয় তিনি নিজে নিশ্চিত করেছেন। এই জয়ের সুবাদে তিনি বিদিত গুজরাতিকে টপকে লাইভ রেটিংয়ে ভারতের হায়েস্ট রেটেড প্লেয়ারের মর্যাদা আদায় করে নিয়েছেন। রয়েছেন বিশ্বনাথন আনন্দ ও পি হরিকৃষ্ণর পরেই। গুকেশ বলেন, প্রতিপক্ষের একটি ভুল আমাকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল। তাতেই জয় ছিনিয়ে নিতে সুবিধা হয়। শিরোভের মতো একজন দাবাড়ুর বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া তো ভালোই, তাঁকে হারাতে পারাটা সত্যিই স্পেশ্যাল। শিরোভ আগ্রাসী খেলা পছন্দ করেন। সেই মোতাবেক রণকৌশল সাজিয়ে তা কার্যকরী হওয়ায় তৃপ্ত গুকেশ। বি আধিবান গ্র্যান্ডমাস্টার এডুয়ার্ডো ইতুরিজাগাকে হারিয়ে দিয়েছেন। নিহাল সারিন ও ড্র করেন। ওপেন সেকশনে ভারতের এ ও সি দল যথাক্রমে হারিয়েছে রোমানিয়া ও ক্রোয়েশিয়াকে।

মহিলাদের বিভাগে দুরন্ত ছন্দে রয়েছেন তানিয়া সচদেভ। ভারতের মহিলা দাবাড়ুদের এ দলটিও পঞ্চম জয় ছিনিয়ে নিয়েছে চলতি চেস অলিম্পিয়াডে। ফ্রান্সকে ২.৫-১.৫ ব্যবধানে হারিয়ে। কোনেরু হাম্পি, হরিকা দ্রোণাভাল্লি ও আর বৈশালী ড্র করেন। তবে ভারতের বি দলটি মহিলা বিভাগে ০-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে জর্জিয়ার কাছে। ভারতের সি দলটি ব্রাজিলের বিরুদ্ধে ২-২ ড্র করেছে। অন্য খেলাগুলির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আগের পর্বে উজবেকিস্তানের সঙ্গে ড্র করলেও ইজরায়েলের বিরুদ্ধে ২.৫-১.৫ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। ওপেন সেকশনে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ব্যবধানেই জয় ছিনিয়ে নিয়েছে আর্মেনিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+