গাড়ি দুর্ঘটনায় মৃত সস্ত্রীক আন্তর্জাতিক কার রেসার অশ্বিন সুন্দর
শুক্রবার গভীর রাতে চেন্নাইয়ে একটি দুর্ঘটনায় আন্তর্জাতিক কার রেসিং চ্যাম্পিয়ন অশ্বিন সুন্দর ও তাঁর স্ত্রীয়ের মৃত্যু হয়।
চেন্নাই, ১৮ মার্চ : শুক্রবার গভীর রাতে চেন্নাইয়ে একটি দুর্ঘটনায় আন্তর্জাতিক কার রেসিং চ্যাম্পিয়ন অশ্বিন সুন্দর ও তাঁর স্ত্রীয়ের মৃত্যু হয়। তাঁদের বিএমডব্লু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা খেলে গাড়িতে আগুন ধরে যায়। বেরতে না পেরে মৃত্যু হয় দুজনেই।
চেন্নাইয়ের পাট্টিনাপক্কম এলাকার স্যান্থম হাইরোডে এই দুর্ঘটনা ঘটে। ২৭ বছরের অশ্বিন LGB F4 ক্যাটাগরিতে ২০১২ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁর স্ত্রী নিভেদা একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন।

এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জ্বলন্ত গাড়ির ভিডিও তুলে তা ফেসবুকে পোস্ট করেন। ওই প্রত্যক্ষদর্শীদের কথায়, গাড়ির আগুন এতটাই ছড়িয়ে গিয়েছিল যে প্রবল তাপের জেরে গাড়ির কাছে যাওয়ার উপায় ছিল না।

সূত্রের খবর পেয়ে রাত ১.৫১ মিনিট নাগাদ দমকল ঘটনাস্থলে পৌঁছয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
More From
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications