Haryana Election: বিধায়ক ভিনেশকে কটাক্ষ পিটি ঊষার, জয়ী কংগ্রেস প্রার্থীকে নিয়ে বিস্ফোরক ব্রিজভূষণ
হরিয়ানাতে কংগ্রেসের ক্ষমতা দখলের স্বপ্ন অধরা থাকলেও জুলানা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হলেন ভিনেশ ফোগাট। ১৯ বছর পর এই কেন্দ্রটি পুনরুদ্ধার করল কংগ্রেস শিবির। অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যপূরণ না হলেও প্রথমবার রাজনীতির লড়াইয়ে নেমেই বিধায়ক নির্বাচিত হলেন। ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষা এবং কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ভিনেশের জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভিনেশ ফোগাটের জয়ের পর সংবাদ সংস্থাকে পিটি ঊষা বলেছেন, ভিনেশ একজন ক্রীড়াবিদ ছিলেন। তাঁর উচিত একজন খেলোয়াড়ের গুণাবলী বহন করা, আমি রাজনীতিবিদদের খারাপ বলার চেষ্টা করছি না কিন্তু সে খেলাধুলার জন্য প্যারিস অলিম্পিক্স গিয়েছিল এবং আমরা সবাই তাঁর কাছ থেকে পদকের প্রত্যাশা করেছিলাম। তাঁর সঙ্গে ঔ ঘটনা ঘটার পর আমরা প্রতিবাদ জানাতে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের সভাপতির কাছে গিয়েছিলাম।'

অন্যদিকে ভিনেশ জয় পেলেও তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। তিনি বলেন, অনেক বিজেপি প্রার্থী 'জাট' সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন। কুস্তিগীর আন্দোলনে তথাকথিত কুস্তিগীররা হরিয়ানার নায়ক নয়। যারা প্রতিবাদের নামে কুস্তিকে অচল করা রাখার চেষ্টা করেছেন তারা জুনিয়রদের কাছে ভিলেন।'
একইসঙ্গে ব্রিজভূষণ বলেন, ভিনেশ ফোগাটকে জিততে আমার নাম ব্যবহার করতে হয়েছে, তার মানে আমি একজন মহান মানুষ যে তাঁকে জিততে সাহায্য করলাম। ভিনেশ জিতেছেন কিন্তু কংগ্রেস হেরেছে হরিয়ানাতে। সে যেখানেই যাবে সেখানেই সর্বনাশ হবে।'
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications