Brij Bhushan Sharan Singh: ব্রিজ ভূষণের অস্বস্তি বাড়ছেই, আদালতে চাঞ্চল্যকর তথ্য পেশ দিল্লি পুলিশের
Brij Bhushan Sharan Singh: ব্রিজ ভূষণ শরণ সিংকে সরতে হয়েছে ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে। তবে কুস্তিগীরদের দাবির প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়নি।
দিল্লি পুলিশের চার্জশিটে উল্লেখ ছিল ব্রিজ ভূষণের নাম। বিজেপির এই দাপুটে সাংসদের অস্বস্তি লোকসভা ভোটের আগে বাড়ল আদালতে দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবিতে।

রাউস অ্যাভিনিউ আদালতে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রাজপুতের এজলাসে এখন মামলাটি রয়েছে। আগে তা ছিল বিচারক হরজিৎ সিং যশপালের এজলাসে। তিনি অন্য কোর্টে স্থানান্তরিত হয়েছেন। যশপালই গত বছরের ২০ জুলাই ব্রিজ ভূষণ ও ভারতের কুস্তি ফেডারেশনের সাসপেন্ডেড সচিব বিনোদ তোমরের জামিন মঞ্জুর করেছিলেন।
বৃহস্পতিবার নতুন করে শুনানি শুরু হলেও হাজির ছিলেন না ব্রিজ ভূষণ শরণ সিং। সামাজিক কারণ উল্লেখ করে তিনি আদালত থেকে অনুমতি নিয়েই গরহাজির ছিলেন। অবশ্য তাঁর আইনজীবী আদালতে ছিলেন। দিল্লি পুলিশের আইনজীবী একের পর এক ঘটনার উল্লেখ করে আদালতকে জানালেন কীভাবে ব্রিজ ভূষণ লাগাতার হুমকি দিয়েছেন, চুপ থাকতে বলেছেন অভিযোগকারী কুস্তিগীরদের।
মহিলা কুস্তিগীররা ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ করে মামলা দায়ের করেছিলেন তাতে দিল্লি পুলিশের বক্তব্যে কার্যত মান্যতা পেল কুস্তিগীরদের অভিযোগই। দিল্লি পুলিশের আইনজীবী অতুল শ্রীবাস্তব আদালতকে জানান, ব্রিজ ভূষণ কুস্তিগীরদের বলেছিলেন কুস্তি চালাতে গেলে চুপ থাকতে হবে। আমি যেমন কারও কেরিয়ার গড়তে পারি, তেমন শেষও করে দিতে পারি।
ব্রিজ ভূষণের এমন হুমকি দেওয়া সংবিধানের ৫০৬ ধারা অনুসারে ফৌজদারি অপরাধ বলেও আদালতে সওয়াল করেন দিল্লি পুলিশের আইনজীবী। ব্রিজ ভূষণ এক নাবালিকা কুস্তিগীরের কাছে জানতে চেয়েছিলেন, ধুতি পরলে তাঁকে কেমন দেখায়? এহেন প্রশ্নের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে আদালতে।
বিনোদ তোমরের ঘরে পুরুষ কুস্তিগীরদের প্রবেশাধিকার ছিল না, শুধু প্রবেশ করার অনুমতি ছিল মহিলাদের জন্য। তাতেই তাঁর উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায় বলে আদালতকে জানিয়েছেন দিল্লি পুলিশের আইনজীবী। ব্রিজ ভূষণ এক মহিলা কুস্তিগীরের সঙ্গে আলিঙ্গন করেছিলেন। পরে বলেছিলেন, ফাদার ফিগার হিসেবেই তিনি এমন আচরণ করেছেন।
দিল্লি পুলিশের আইনজীবীর দাবি, এই বক্তব্য থেকেই পরিষ্কার ব্রিজ ভূষণের অপরাধমনস্কতা, তিনি সচেতন থেকেই এ কাজ করেছিলেন। তা না হলে কোন তিনি আলাদা করে ফাদার ফিগারের কথা বলে ব্যাখ্যা দিতে গেলেন? উল্লেখ্য, এই মামলায় সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক হরজিৎ সিং যশপাল রায়দান স্থগিত রেখেছিলেন। এবার অন্য এজলাসে শুনানিতেও ব্রিজ ভূষণের অস্বস্তি বাড়ছে। দিল্লি পুলিশ গত বছরের ১৪ জুন ব্রিজ ভূষণের বিরুদ্ধেই চার্জশিট জমা দিয়েছিল। ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি, ৫০৬-এর মতো ধারা যোগ করে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications