দু'বারের বিশ্বচ্যাম্পিয়নকে উড়িয়েও শেষ চারে থামল নিখাত জারিনের স্বপ্নের দৌড়
নিখাত জারিন। ভারতের এই মহিলা বক্সারকে জায়ান্ট কিলার বলা যেতেই পারে। যদিও তাঁর স্বপ্নের দৌড় আজ থামল ইস্তানবুলে বসফরাস বক্সিং টুর্নামেন্টের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে তিনি দু'বারের বিশ্বচ্যাম্পিয়নকে হারালেও সেমিফাইনালে ০-৫ ব্যবধানে হারলেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ীর কাছে।

প্রি কোয়ার্টার ফাইনালে ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন রাশিয়ার প্যালচেভা একাতেরিনাকে হারানোর পর আজ জারিনের প্রতিপক্ষ ছিলেন দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন কাজাখস্তানের নাজিম কিজাইবে। আগাগোড়া আধিপত্য বজায় রেখে চার-একে জিতে মহিলাদের ৫১ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে যান নিখাত জারিন। দু'বারের বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে তাঁর আত্মবিশ্বাসী খেলা দেখে মনে হয়েছে আগে যেখানে শেষ করেছেন সেখান থেকেই যেন এদিন শুরু করেন। ২০১৪ ও ২০১৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন কিজাবে।
শেষ চারে পৌঁছে এদিনই পদক নিশ্চিত করে ফেলেন জারিন। তবে ফাইনালের আগে আজই থামল তাঁর স্বপ্নের দৌড়। তেলেঙ্গানার এই বক্সারকে হারালেন ইস্তানবুলের বুসেনাজ সাকিরাগলু। করোনা পরিস্থিতির পর দীর্ঘদিন বাদে রিংয়ে ফিরে দিল্লিতে বায়ো বাবলে কঠোর পরিশ্রম করে এই টুর্নামেন্টে যে পারফরম্যান্স দেখালেন নিখাত জারিন তা কম বড় ব্যাপার নয়। সর্বোপরি বিশ্বচ্যাম্পিয়নদের হারানো তাঁর আত্মবিশ্বাস বাড়াবে অনেকটাই। ব্রোঞ্জ জিতেই আপাতত সন্তুষ্ট থাকতে হলো তেলেঙ্গানার এই বক্সারকে। মেরি কমের মতোই তিনি ৫১ কেজি বিভাগে নেমেছিলেন।
নিখাত জারিনের পাশাপাশি ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতের গৌরব সোলাঙ্কি পুরুষদের ৫৭ কেজি বিভাগের শেষ চারে পৌঁছেছেন। ইস্তানবুলের আইকোল মিজানের কড়া চ্যালেঞ্জ সামলে টেকনিক্যালি উন্নত থেকে ৪-১ ব্যবধানে বাউট জিতে সেমিফাইনালে ওঠেন গৌরব।
তবে ভারতের মহিলা বক্সারদের মধ্যে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন সোনিয়া লাথার (৫৭ কেজি বিভাগ), পরভীন (৬০ কেজি বিভাগ),জ্যোতি (৬৯ কেজি বিভাগ)। পুরুষদের ৬৩ কেজি বিভাগে হেরে গিয়েছেন শিব থাপা। শেষ চারে গৌরব সোলাঙ্কির প্রতিপক্ষ আর্জেন্টিনার নিরকো কুয়েলো।
ছবি- সাই মিডিয়া টুইটার
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications