পোশাক নিয়ে পারিবারিক অশান্তি, আমির খানের স্ত্রী নগ্ন ছবি পোস্ট করলেন সোস্যাল মিডিয়ায়

পাকিস্তানি বংশোদ্ভুত ইংল্যান্ডের জনপ্রিয় বক্সার আমির খানের স্ত্রী ফারিয়ালের মখদম দেওয়রের নগ্ন ছবি পোস্ট করলেন সোস্যাল মিডিয়ায়। তাঁর পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন শ্বশুর। তারই পাল্টা জবাব দিলেন ফারিয়াল।

পারিবারিক অশান্তির জেরে পাকিস্তানি বংশোদ্ভুত ইংল্যান্ডের জনপ্রিয় বক্সার আমির খানের স্ত্রী ফারিয়ালের মখদম দেওয়রের নগ্ন ছবি পোস্ট করলেন সোস্যাল মিডিয়ায়। তাঁর পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন শ্বশুর। তারই পাল্টা জবাব দিতে এই পদক্ষেপ ফারিয়ালের।

আমিরের বাবার মন্তব্য ছিল, "ফারিয়াল যে ধরনের পোশাক পরে তা ইসলাম ধর্মে গ্রহণযোগ্য নয়। আমরা আমিরকে বারবার বলেছি ওর স্ত্রীয়ের সঙ্গে কথা বলতে যাতে এই ধরনের পোশাক ও না পরে। আর যদি পরেও তাহলে সোস্যাল মিডিয়ায় যেন তা পোস্ট না করে।"

পোশাক নিয়ে পারিবারিক অশান্তি, আমির খানের স্ত্রী নগ্ন ছবি পোস্ট করলেন সোস্যাল মিডিয়ায়

এরপরই নিজের দেওরের নগ্ন ছবি পোস্ট করে, তাতে লেখেন, "আমার পোশাক ওনাদের কাছে ইস্যু? দুমুখো আচরণ নয় কি? হ্যারি (আমিরের ভাই) একটি মেয়ের বাড়িতে মদ্যপ অবস্থায় নগ্ন হয়ে শুরু রয়েছে, বোনেরা ওড়নার ব্যবহার করে না। আমার মনে হয় সেটা ঠিক আছে, কারণ তারা রক্তের সম্পর্কের। আর আমি তো শুধু পুত্রবধূ।"

নিজের এই পদক্ষেপের ব্যাখ্যা দিতে গিয়ে ফারিয়াল বলেন, "সবকিছুর পর আমার পোশাকও ওদের তাছে সবচেয়ে বড় সমস্যা। আমার বড় সমস্যা হল আমি ওদের কাছে গ্রহণযোগ্য নই আর গত তিনবছর ধরে নরকযন্ত্রণা সহ্য করে যাচ্ছি। তার বেলা? যতসব অসহ্য চিন্তাভাবনা।"

যদিও গোটা ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ আমির খান। সোস্যাল মিডিয়ায় এরপর আমির নিজেও একটি পোস্ট করেন, "আমার স্ত্রী ফারিয়াল যে ছবি ও বার্তা প্রকাশ্যে এনেছে তার জন্য দুঃখিত। আমি এখানে দুঃস্থ মানুষদের অনুদানের জন্য ডিনারের ব্যবস্থা করতে প্রাণপাত করছি আর আমার পরিবার ও স্ত্রী আমার নাম খারাপ করে চলেছেন। আমি এর মধ্যে ঢুকতে চাই না।

এটা কোনও টেলিভিশনের রিয়্যালিটি শো নয়। আমার মা-বাবা যতটা আমার, স্ত্রীও ঠিক ততটাও আমার। যা ভুল বোঝাবুঝি হচ্ছে তা ব্যক্তিগত রাখাই উচিত। এখন এমন একটা সময় এসেছে যেখানে ওরা নিজেদের ছেলে বা স্বামীকে হারাতে পারেন। শিশুসুলভ আচরণ। দু তরফেরই এটা বন্ধ করা উচিৎ। আমি অনেক সহ্য করেছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+