বিশেষ ছাড়ের যোগ্য প্রমাণ না দিলে, দেশে ফিরতে হবে নোভাক'কে, স্পষ্ট বার্তা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী'র
বিশেষ ছাড় দিয়ে শেষ পর্যন্ত বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ'কে খেলার ছাড়পত্র দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন-এর আয়োজক'রা। নোভাকও সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন খেতাব ধরে রাখার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় পা দেওয়ার কথা। কিন্তু শেষ রক্ষা হল না, নোভাককে শরীরী পরীক্ষা করিয়ে অস্ট্রেলিয়ার সেট করা গাইড লাইন অনুযায়ী প্রমাণ করতে হবে করোনা ভ্যাকসিন না নিলেও তিনি বিশেষ ছাড়ের যোগ্য, জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

এই নির্দেশ না মানলে বছরের প্রথম গ্ল্যান্ডস্ল্যামে অংশ নেওয়া হবে না সার্বিয়ার তারকা'র। রজার ফেডেরার, সেরেনা উইলিয়ামস-এর মতো তারকা'র অবর্তমানে অস্ট্রেলিয়ান ওপেন'কে সফল করার জন্য শেষ পর্যন্ত বিশেষ ছাড় দিয়ে খেলার ছাড়পত্র দিয়েছিল টেনিস অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া'র সরকার। তাদের তরফ থেকে বলা হয়েছিল, ২৬ জন বিশেষ ছাড়ের জন্য আবেদন করা প্লেয়ারদের মধ্যে জকোভিচ অন্যতম যাঁর আবেদন গৃহীত হয়েছে। তবে কোনও রকম বিশেষ সুবিধা একেবারেই দেওয়া হয়নি জকোভিচ'কে।
তবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার গাইড লাইন অনুযায়ী জকোভিচ যদি প্রমাণ করতে পারেন তিনি এই সুবিধা পাওয়ার যোগ্য তা হলে তাঁকে ছাড় দেওয়া হবে, কিন্তু তিনি যদি তা প্রমাণ না করতে পারেন তা হলে পরের বিমান ধরেই ফিরে যেতে হবে দেশে। কোনও বিশেষ সুবিধা পাবে না নোভাক। ওর জন্য বিশেষ কোনও নিয়ম চালু নেই। যেই হোক তাঁকে সরকারী নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে।
মরিসন এ-ও জানিয়েছেন, এই রকম বহু উদাহরন রয়েছে যেখানে সঠিক প্রমাণ থাকায় অনেক আবেদনকারি'কে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। সেখানে নোভাক যদি যথার্থ কাগজপত্র জমা করতে পারেন তা হলে তিনি-ও এই সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না।
১৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। রড লেভার এরিনায় নামার জন্য যখন মানসিক ভাবে প্রস্তুতি সেরে ফেলেছিলেন নোভাক জকোভিচ, তখন অস্ট্রেলিয়া'র প্রধানমন্ত্রী স্কট মরিসনের এই বক্তব্য সার্বির তারকাকে যে কিছুটা হলে অস্বস্তিতে ফেলবে তা বলা বাহুল্য। এই মুহূর্তে এটিপে ক্রমতালিকায় শীর্ষ স্থানে রয়েছে নোভাক। ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা মোট ৯ বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৯, ২০২০ এবং ২০২১ টানা তিন বছর খেতাব ধরে রেখেছেন তিনি।












Click it and Unblock the Notifications