Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games Trials: ট্রায়ালে শীর্ষে, এশিয়াডে স্ট্যান্ড বাই, সুপ্রিম কোর্টের দ্বারস্থ কুস্তিগীর

ট্রায়ালে শীর্ষ থেকেছেন, কিন্তু ভারতীয় কুস্তি ফেডারেশনের অ্যাড হক কমিটির সিদ্ধান্তে এশিয়ান গেমসে থাকতে হবে স্ট্যান্ড বাই। এরই বিরুদ্ধে প্রতিবাদে এবং আইনি লড়াইয়ে সামিল হলেন অন্তিম পাঙ্ঘাল। হাইকোর্টে ধাক্কা খেলেও লড়াই ছাড়ছেন না, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন প্রতিশ্রুতিমান এই কুস্তিগীর।

শনিবার ট্রায়ালে ৫৩ কেজি বিভাগে প্রথম হয়েছেন অন্তিম পাঙ্ঘাল। কিন্তু তাঁকে আপাতত স্ট্যান্ড বাই হিসাবেই থাকতে হচ্ছে। কারণ এশিয়ান গেমসে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছেন ভিনেশ ফোগাত। যার ফলে ক্ষোভে ফেটে পড়েছেন ১৯ বছর বয়সি এই উঠতি কুস্তিগীর।

অন্তিম

এরআগে কুস্তি ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অন্তিম পাঙ্ঘাল। কিন্তু ভারতীয় কুস্তি সংস্থার অ্যাড-হক কমিটির সিদ্ধান্তে কোনওরকম হস্তক্ষেপ করতে আদালত রাজি হয়নি। কিন্তু তাতে দমছেন না অন্তিম। ট্রায়ালে জেতার পর তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছেন।

ট্রায়ালে শীর্ষে থাকার পরও স্ট্যান্ড বাই থাকতে হবে এটা মানতে পারছেন না অন্তিম। তাই শীর্ষ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য,'আমি সঠিকভাবে জিতেছি। তাহলে আমি কেন স্ট্যান্ডবাই থাকব। হাইকোর্ট আমার আবেদন খারিজ করে দিয়েছি, কিন্তু আমি লড়াই থেকে সরছি না। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি।'

বজরং

একইসঙ্গে তাঁর বক্তব্য, সব কুস্তিগিরই দীর্ঘদিন ধরে অনুশীলন করছেন। এইভাবে কয়েকজন সুযোগ পেলে উঠতি কুস্তিগীরদের মনোবল ভেঙে যাবে।' বস্তুত অন্তিম শুরু থেকেই ভিনেশদের সরাসরি সুযোগ দেওয়ার বিরোধী।

বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাতকে এশিয়া কাপে ট্রায়াল ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়ন অন্তিম পাংহাল ও অনূর্ধ্ব ২৩ এশীয় চ্যাম্পিয়ন সুজিত কলকল। ট্রায়াল ছাড়াই এশিয়াডের দলে সুযোগ পেয়েছেন আন্দোলনকারী দুই কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাত। যা নিয়ে সরগরম ভারতীয় কুস্তি।জল গড়িয়েছে আদালত পর্যন্ত।

অন্তিম

একটি বিবৃতিতে অ্যাডহক কমিটি জানিয়েছিল, ভারতীয় কুস্তি সংস্থার নিয়ম মেনে এশিয়ান গেমসের পুরুষদের ৬৫ কেজি ও মহিলাদের ৫৩ কেজি বিভাগে দুই কুস্তিগীরকে জাতীয় দলে নির্বাচন করা হয়েছে। পাশাপাশি তারা জানিয়ে দিয়েছে যে এই বিভাগে ট্রায়াল হবে। ট্রায়ালে যাঁরা জিতবেন তাঁরা স্ট্যান্ড বাই হিসাবে থাকবেন।

কিন্তু দুই উদীয়মান কুস্তিগিরের সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট। আদালত জানিয়ে দিল, এশিয়াডে সুযোগ পাওয়া নিয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির সিদ্ধান্তে কোনওরকম হস্তক্ষেপ তারা করবে না। এর ফলে আপাতত স্বস্তি বজরংদের। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা গড়াল তা অস্বস্তি বাড়াবে আন্দোলনকারী কুস্তিগীরদের।'

এদিকে, এশিয়াডের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন অলিম্পিকে পদক জয়ী রবি দাহিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+