Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: শুটিংয়ের সৌজন্যে প্রথম সোনা জয় ভারতের, সঙ্গে প্রাপ্তি বিশ্বরেকর্ডও

Asian Games 2023: সোমবার সকালেই এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক এল ভারতের ঘরে, ভারতীয় মহিলা শুটাররা প্রথক পদক এনেত দিয়েছিলেন। পুরুষ শুটাররা রূপো নয়, এবার সোনা জিতলেন। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারত সোনা জিতেছে।এশিয়ান গেমস থেকে প্রথম সোনা এনে দিলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং টোমার। দক্ষিণ কোরিয়া, চিনকে পিছনে ফেলে সোনা জয় ভারতের তিন ভারতীয় শুটারের।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্ব রেকর্ড গড়ল ভারত। ১০ মিটার পুরুষদের রাইফেল (দলগত) বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে ভারত। ভারতের পয়েন্ট ১৮৯৩.৭ পয়েন্ট। ভারতীয় জুটি যে শুধু সোনা জিতল তা নয়, জিতল বিশ্বরেকর্ড গড়ে। দিব্যাংশ, রুদ্রাংশ, ঐশ্বর্যর ১৮৯৩.৭ পয়েন্ট তুললেন দলগত বিভাগে। যা ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বরেকর্ড।

Asian Games 2023: ভারত

তিন জনই যে দুরন্ত ফর্মে ছিলেন তিন ভারতীয় শুটার। রুদ্রাংশ ৬৩২.৫ পয়েন্ট তুলেছেন। ঐশ্বর্য৬৩১.৬ এবং দিব্যাংশ ৬২৯.৬ পয়েন্ট তুলেছেন। ফলে তাদের দলগত পারফৱম্যান্সই ভারতকে প্রথম সোনার পদক এনে দিল এবারের এশিয়ান গেমসে।

ভারতীয় শুটিং দল যথেষ্টই শক্তিশালী, বিশ্ব মঞ্চে ভারতীয় পুরুষ এবং মহিলারা দাপটের সঙ্গে পারফরম্যান্স করে‌ন। ফলে ব্যক্তিগত বা দলগত উভয় ক্ষেত্রেই ভারতীয় শুটারদের নিয়ে আছে পদকের প্রত্যাশা।রবিবার দেশকে রূপো এনে দেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রূপো জেতেন মেহুলিরা। এখনও শুটিংয়ে বেশ কয়েকটি ইভেন্ট বাকি আছে। ফলে এই বিভাগ থেকে আরও পদকের আশা করাই যায়।

Asian Games 2023: ভারত

সকালে রোয়িং থেকে এল আরও পদক। কক্সলেস ফোর ইভেন্ট থেকে ব্রোঞ্জ এনেছেন আশিস, ভীম সিং, জসবিন্দর সিং ও পুনীত কুমার। প্রথম দিন রোয়িংয়ে পদক এসেছিল। প্রথম দিন রোয়িংয়ে পদক এসেছিল। 'মেন্স ফোর' বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। ভারতীয়রা ৬:১০:৮১ সময় নিয়েছেন। এই বিভাগে সোনা পেয়েছে উজবেকিস্তান। তাদের সময় ৬:০৪:৯৬। রুপো পেয়েছে চিন। তাদের সময় লেগেছে ৬:১০:০৪।

Asian Games 2023: ভারত

এই নিয়ে মোট আটটি পদক হল ভারতের। একটি সোনা এবং তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। রবিবার প্রথম দিন এসেছিল ৫টা পদক। এখন দ্বিতীয় দিনেও আরও পদকের আশা থাকবে। মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এর পাশাপাশি অন্যান্য খেলাতেও অংশ নেবেন ভারতীয় খেলোয়াড়রা। রোয়িং, দাবা, বক্সিং, জিমন্যাস্টিকস এবং জুডোতে ভারতীয় খেলোয়াড়রা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+