Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: সো‌না জিতে রেকর্ড পদকের লক্ষ্যভেদ তিরন্দাজদের, হাঁটা পথেও এল ব্রোঞ্জ

বুধবার সকালেই সোনার লক্ষ্যভেদ ভারতীয় তিরন্দাজদের। দিনের শুরুটা দুরন্তভাবেই করলেন ভারতীয় আর্চাররা। আর্চারিতে কম্পাউন্ডের মিক্সড ডাবলসে সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা, ওজাস দেওতালে। । কমপাউন্ড মিক্সড ইভেন্টে কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন তাঁরা। সেইসঙ্গেই এশিয়ান গেমসে পদক জয়ের নিরিখে সর্বকালীন রেকর্ড সৃষ্টি করল ভারত।

দুই তিরন্দাজের সোনা জয়ের এ বারের এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ১৬। বুধবার দিনের প্রথম এবং মোট ১৬তম সোনা এল ভারতে। এবং মোট পদকসংখ্যা হল ৭১টি। এতদিন পর্যন্ত ভারতের সর্বোচ্চ পদক সংখ্যা ছিল ৭০। এবার সেই রেকর্ড ভেঙে গেল। এবার ভারতের লক্ষ্য ১০০টি পদক জেতা। সেঞ্চুরির লক্ষ্য পূরণের পথেই এগোচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা।

তিরন্দাজ

বিগত কয়েক বছর বছর ধরেই ভারতীয় আর্চারদের নিয়ে প্রত্যাশা থাকে তুঙ্গে। কিন্তু প্রত্যাশার নিরিখে সেইভাবে সাফল্য পাচ্ছিলেন না ভারতীয় আর্চাররা। অলিম্পিক হোক বা কমনওয়েলথ গেমস তিরন্দাজরা সেইভাবে প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না। কিন্তু চিনে এসে এশিয়াডের মঞ্চে নিজেদের অন্য উচ্চতায় মেলে ধরেছেন ভারতীয় তিরন্দাজরা।

মিক্সড ডাবলসের সেমিফাইনালে কাজাকাস্তানের জুটি ১৫৯-১৫৪ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছিলেন প্রবীণ দেওতালে ও জ্যোতি। ফাইনাল সেটের প্রথম শট ১০ মারেন প্রবীণ। জ্যোতির তিরও পারফেক্ট টেনের লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছিল। শেষ পর্যন্ত ১৫৯-১৫৮ পয়েন্টে জো জেহুন ও সো চেওনের বিরুদ্ধে ফাইনালে সোনা জিতে যান ভারতীয় তিরন্দাজ জুটি।

তিরন্দাজ

এরআগে মঙ্গলবার আরও দুটি পদক নিশ্চিত করেছেন ভারতীয় আর্চাররা। তিরন্দাজি ইভেন্টের (কম্পাউন্ড) ফাইনালে জায়গা করে নিয়েছেন দুই ভারতীয়। একইসঙ্গে ফাইনালে জায়গা করে নিয়েছেন প্রবীণ দেওতালে এবং অভিষেক বর্মা। এশিয়ান গেমসের এই ইভেন্টে মুখোমুখি নামবেন প্রবীণ ও অভিষেক। যা এক কথায় ঐতিহাসিক। সোনা, রুপো আসছেই। এই ইভেন্টের ফাইনাল ৭ অক্টোবর। এশিয়ান গেমসের তিরন্দাজিতে এমন নজির দেখা যায়নি।

ভারত

অন্যদিকে দিনের শুরুতে আরও একটি পদক আসে। রাম বাবু ও মঞ্জু রানি ব্রোঞ্জ পেলেন ৩৫ কিমি হাঁটা মিক্সড টিমে। এটি ছিল ভারতের ৭০তম পদক। জাকার্তা এশিয়ান গেমস থেকে ভারত এই সংখ্যক পদকই এনেছিল। এবার শুরু থেকেই ভালো পারফরম্যান্স করছেন ভারতীয় অ্যাথলিটরা। এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে ভারতের সামনে। তার মধ্যে ক্রিকেট, হকি, কু্স্তি, ব্যাডমিন্টন অন্যতম। এই ইভেন্ট গুলি থেকে পদকের প্রত্যাশা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+