Asian Games 2023: সুপার সানডের শুরুতেই জোড়া পদক প্রাপ্তি ভারতের, শুটিংয়ে উজ্জ্বল বাংলার মেহুলি
এশিয়ান গেমসে সুপার শুরুতেই ভারতের জন্য সুখবর। ১৯তম এশিয়ান গেমস থেকে ভারতের পদকের খাতা খুলে দিলেন মহিলা শুটাররাই। শুটিং টিমের হাত ধরেই এবারের এশিয়াডে প্রথম পদক প্রাপ্তি হল ভারতের।দেশকে রূপো এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রূপো পেলেন মেহুলিরা।
হাড্ডাহাড্ডি লড়াই হলেও যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছন্দে ছিলেন ভারতীয় মহিলা শুটাররা। অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে একের পর লক্ষ্যভেদ করছিলেন। রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে ত্রয়ী মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডের শেষে ১৮৮৬ এর স্কোর করে সিলভার পদক জয় নিশ্চিৎ করেন।

ভারতীয় শুটিং দল যথেষ্টই শক্তিশালী, বিশ্ব মঞ্চে ভারতীয় পুরুষ এবং মহিলারা দাপটের সঙ্গে পারফরম্যান্স করেন। ফলে ব্যক্তিগত বা দলগত উভয় ক্ষেত্রেই ভারতীয় শুটারদের নিয়ে ছিল পদকের প্রত্যাশা। সোনার স্বপ্ন পূরণ করতে না পারলেও মেহুলিরা কিন্তু রূপো এনে দিলেন। এই বিভাগে সোনা জিতেছে চিন। পাশাপাশি ব্রোঞ্জ জিতেছেন মঙ্গোলিয়া।
ভারতীয় মহিলা শুটারদের মধ্যে রমিতা এবং মেহুলি ৬৩১.৯ এবং ৬৩০.৮ স্কোর করে ব্যক্তিগত ইভেন্টের ফাইনাএলেও জায়গা করে নিয়েছেন। শনিবারই এশিয়াডের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। তার পরের দিনই ভারতীয় শুটারদের পদক প্রাপ্তি ভারতের স্বপ্নকে আরও উস্কে দিল।
Many congratulations to our Shooters Ramita, @GhoshMehuli and Ashi Chouksey on winning the #SilverMedal in the 10m Air Rifle Women’s Team Event.
— Team India (@WeAreTeamIndia) September 24, 2023
Let’s #Cheer4india 🇮🇳 #WeAreTeamIndia | #IndiaAtAG22 pic.twitter.com/iRrJaRFOld
দলগত ইভেন্টের পর ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন রমিতা। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে মেহুলির। তিনি শেষ করেছেন চতুর্থ স্থানে। তবে এখনই হতাশ হওয়ার কোনও কারণ নেই। আরও দলগত বং ব্যক্তিগত ইভেন্ট বাকি রয়েছে মেহুলির। সেখানে পদক জয়ের সম্ভাবনা রয়েছে বৈদ্যবাটির মহিলা শুটারের।

চার বছর আগে ৭০টি পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করেছিল ভারত। ১৯৫১ থেকে এখনও পর্যন্ত এটাই ভারতের সেরা পদক জয়। এবার লক্ষ্য ১০০। প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুরুর দিন থেকেই কিন্তু ভারতের পারফরম্যান্স যথেষ্ট ভালো। ফলে এবার ১০০টি পদক জয়ের মাইলস্টোন তৈরি করতেই পারে ভারত।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications