Asian Games 2023: ট্রায়ালে ছিলেন শীর্ষে, এশিয়াডের তালিকা খেকে বাদ পড়ল দীপার নাম

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দীপা কর্মকারের। যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থেকেও এশিয়াডের দল থেকে বাদ পড়লেন আগরতলার বঙ্গতনয়া। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে যোগ্যতা অর্জন পর্বের সমস্ত নিয়ম পূরণ করতে না পারার জন্যই তাঁর নাম বাদ গিয়েছে। নিয়ম শিথিল করে তাঁকে এশিয়াডে পাঠানোর জন্য আবেদন করেছেন দীপা।

ভারতের এই তারকা জিমন্যাস্ট দীর্ঘ ২১ মাস নির্বাসন ছেড়ে সদ্য ফিরেছেন। রিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসাবে অংশ নেওয়া দীপা দুই দিনের যোগ্যতাঅর্জন পর্বের শেষে মোট ৪৭.০৫ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় শীর্ষে থেকেই এশিয়ান গেমসে নামার ছাড়পত্র পেয়েছিলেন।

দীপা

কিন্তু নিয়মের জাঁতাকালে পড়ে এশিয়াডে দীপার অংশগ্রহণই এখন অনিশ্চয়তার মুখে। ইতিমধ্যেই জিমন্যাস্টিক দলের তালিকা আইওএ-র পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবারের মধ্যেই ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে এই তালিকায় অনুমোদন দেওয়া হতে পারে। কিন্তু প্রণতি দাস বা প্রণতি নায়েকের নাম থাকলেও দীপার নাম এই তালিকায় নেই।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমটির খবর অনুসারে, 'ব্যক্তিগত ইভেন্টের ক্ষেত্রে এশিয়াডে অংশ নিতে হলে শেষ ১২ মাসে ক্রম তালিকা। আটের মধ্যে থাকা বাধ্যতামূলক। কিন্তু নিয়মের ব্যতিক্রম হলেই ক্রীড়ামন্ত্রক সংশিষ্ট অ্যাথলিটকে এশিয়াডে অংশ গ্রহণের অনুমতি দেয় না।' কিন্তু ১৫ জুলাই যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে দীপার নাম ছিল।

দীপা

নিয়ম শিথিল করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য আবেদন করেছেন দীপা। ক্রীড়া মন্ত্রককে দেওয়া চিঠিতে দীপা উল্লেখ করেছেন, '২০১৭ এবং ২০১৯ সালে এসিএল ইনজুরি মুখে পড়ি। তারপর করোনা অতিমারী এবং নির্বাসনের কারণে খুব বেশি ইভেন্টে নামার সুযোগ পায়নি, ক্রীড়া মন্ত্রকের কাছে আমার আবেদন নিয়ম কিছুটা শিথিল করে আমাকে সুযোগ দেওয়া হোক এশিয়াডে অংশগ্রহণের।’

একটা সময় দেশের এক নম্বর জিমন্যাস্ট হঠাত করেই ডোপিং বিতর্কে জড়িয়ে পড়েন। শরীরের নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে তাঁকে নির্বাসনে পাঠানো হয়। এই নির্বাসন কাটিয়ে উঠে ফের নিজের স্বমহিমায় ফিরে এসেছেন দীপা।

দীপা

রিও অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল, কিন্তু দীপার প্রদুনোভো ভল্ট সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু বয়স বেড়েছে, প্রদুনোভা ভল্ট এখন অতীত। এশিয়ান গেমসে নতুন অস্ত্র নিয়ে নামতে চলেছেন বাঙালি এই মহিলা জিমন্যাস্ট।

কিন্তু তারপর থেকেই বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন দীপা। কখনও চোট-আঘাতের সমস্যা। আবার নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে দীর্ঘদিনের নির্বাসিত থাকা। সেই নির্বাসন শেষ হবার পর প্রত্যাবর্তনও করেছিলেন আগরতলার বাঙালি মেয়ে দীপা। কিন্তু ফের অনিশ্চয়তার অন্ধকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+