Asian Champions Trophy: ভারত এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির সেমিফাইনালে, দঃ কোরিয়াকে হারিয়ে এবার পাক বধের লক্ষ্যে
Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। দক্ষিণ কোরিয়াকে ৩-১ ব্যবধানে হারাল প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা।
ভারতের সেমিফাইনালের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। যদিও ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতের আত্মবিশ্বাস বাড়ল অনেকটাই।

চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজেয় ভারত। গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচ বাকি থাকতেই শেষ চারে পৌঁছে গেল হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন দল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল ঘটিয়েই ভারতীয় দল খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে গিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে।
আগের ম্যাচগুলির মতোই এদিনও ভারত শুরু করেছিল আগ্রাসীভাবেই। কোরিয়া শুরু থেকেই চলে যায় ব্যাকফুটে। ৮ মিনিটে অরাইজিৎ সিংয়ের গোলে ভারত এগিয়ে যায়। এর মিনিট খানেক পরেই অধিনায়ক হরমনপ্রীত সিং জোরালো ড্র্যাগ ফ্লিকে গোল করে ব্যবধান বাড়ান।
বিরতির আগে জিহুন ইয়াংয়ের গোলে ব্যবধান কমাতে সক্ষম হয় কোরিয়ানরা। ভারতের চেয়ে এক গোলে পিছিয়ে থাকা কোরিয়া সমতা ফেরাতে যেমন মরিয়া হয়ে ওঠে, তেমনই ভারতও ব্যবধান বাড়ানোর লক্ষ্যে প্রয়াস চালাতে থাকে। যার ফলে দ্বিতীয়ার্ধে বেশ হাড্ডাহাড্ডি ও চিত্তাকর্ষক লড়াই চলতে থাকে।
তৃতীয় কোয়ার্টারের শেষ লগ্নে হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান। ভারত এগিয়ে যায় ৩-১ গোলে। এর ফলে ফের কিছুটা চাপমুক্ত হয় ভারত। চতুর্থ কোয়ার্টারেও টানটান লড়াই হয়। গোলকিপার তথা ম্যাচের সেরা সুরজ কারকেরা বেশ কয়েকটি দারুণ সেভ করে দলের অগ্রগমন বজায় রাখা নিশ্চিত করেন।
ভারতের আক্রমণভাগ যেমন ছন্দে রয়েছেন, তেমনই রক্ষণভাগও ভরসা জোগাচ্ছে। ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও অংশ নিয়েছে পাকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া, চিন ও জাপান। ভারত পাঁচটি প্রতিপক্ষকে হারিয়েই সেমিফাইনালে নামতে বদ্ধপরিকর। ৪ ম্যাচে ভারতের পয়েন্ট ১২।
পাকিস্তান এই প্রতিবেদন লেখা অবধি চিনের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে। জিতলে পাকিস্তানের হবে ৪ ম্যাচে ৮ পয়েন্ট। কোরিয়া ৪ ম্যাচে ৫ পয়েন্টে দাঁড়িয়ে। মালয়েশিয়ার ৪ ম্যাচে ৪, চিনের আপাতত ৩ ম্যাচে ৩ পয়েন্ট। চিন জিতলে যাবে ৬ পয়েন্টে। সেক্ষেত্রে পাকিস্তান থাকবে ৫ পয়েন্টে। জাপানের ৪ ম্যাচে ১ পয়েন্ট।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications