Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Archery World Cup: বিশ্বকাপের মঞ্চে সোনার হ্যাটট্রিক ভারতীয় মহিলা তিরন্দাজদের, অলিম্পিক্সে বাড়ছে পদকের আশা

বিশ্বমঞ্চে ফের ভারতীয় তিরন্দাজদের জয়জয়কার। প্যারিস অলিম্পিক শুরু হতে বাকি এক মাসের একটু বেশি সময়। তার আগে স্বপ্নের ফর্মে ভারতীয় তিরন্দাজ দল। গত এশিয়ান গেমস থেকেই ভারতীয় তিরন্দাজদের জয় যাত্রা শুরু হয়েছিল, যা অব্যাহত বিশ্বকাপেও। অলিম্পিকের আগে তিরন্দাজদের এই ফর্ম প্যারিসে পদকের স্বপ্নকে উস্কে দিচ্ছে।

জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী এবং পারনীত কৌরের ভারতীয় কম্পাউন্ড মহিলা তিরন্দাজ দল এই মরশুমে তাদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে, শনিবার বিশ্বকাপ ইভেন্টের তৃতীয় পর্যায়ে এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপের স্বর্ণপদকের হ্যাটট্রিক নিশ্চিত করেছে।

Archery World Cup

ভারতীয় মহিলা তিরন্দাজ ত্রয়ী, শীর্ষ বাছাই হিসাবে যোগ্যতা অর্জন করেছিল। শনিবার একতরফা ফাইনালে এস্তোনিয়ার লিসেল জাতমা, মেরি-মারিতা পাস এবং মারিস টেটসম্যানকে ২৩২-২২৯ ফলাফলে পরাজিত করেছিল। এপ্রিল এবং মে মাসে যথাক্রমে সাংহাই এবং ইয়েচিওনে বিশ্বকাপের পর্যায় ১ এবং পর্যায় ২ স্বর্ণপদক জিতেছিল ভারতের এই দলটি। মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে এই মরশুমে অপরাজেয় রয়েছে।

রিকার্ভ বিভাগে, অঙ্কিতা ভকত এবং ধীরাজ বোম্মাদেবরা তাদের নিজ নিজ পৃথক সেমিফাইনালে অগ্রসর হয়ে দুটি পদকের সন্ধানে রয়েছেন।ভারতীয় পুরুষ কম্পাউন্ড তীরন্দাজ প্রিয়াংশও পরে ব্রোঞ্জের জন্য লড়ছেন।

জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী এবং পারনীত কৌর, যারা এই মরশুমে অপরাজিত আছেন, এপ্রিল এবং মে মাসে যথাক্রমে সাংহাই এবং ইয়েচিওনে বিশ্বকাপ স্টেজ ১ এবং স্টেজ ২-এ স্বর্ণপদক জিতেছিলেন।তিরন্দাজির কম্পাউন্ড ইভেন্ট এবং ভারতের দাপট যেন সমার্থক হয়ে উঠেছে। সাংহাইতেও তার অন্যথা হল না। চারটি বিভাগের ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই তিনটিতে সোনা জিতে নিয়েছে দেশ।

২০২৩ সালে হ্যাংঝাউ এশিয়ান গেমসে ৬টি সোনা পেয়েছিলেন ভারত ৷ সেখানে পুরুষ, মহিলা ও দলগত ইভেন্টে তিরন্দাজরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ৷ এবার ভারতীয় তিরন্দাজদের লক্ষ্য প্যারিসেক পোডিয়ামে উঠা। বিগত কয়েকটি অলিম্পিকে ভারতীয় আর্চাররা যথেষ্টই হতাশ করেছিলেন, এবূআর তাদের ফর্ম কিন্তু স্বপ্ন দেখাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+