Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টোকিও অলিম্পিকগামী ভারতীয়দের চিয়ার সং 'হিন্দুস্তানি ওয়ে' প্রকাশিত, দেখুন ভিডিও

টোকিও অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের জন্য চিয়ার ফর ইন্ডিয়া (#cheer4india) হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। দেশের হয়ে এবারের অলিম্পিকেই সবচেয়ে বেশি ইভেন্টে সবচেয়ে বেশি প্রতিযোগী অংশ নেবেন। তাঁদের জন্য এবার চিয়ার সং গাইলেন এ আর রহমান ও অনন্যা বিড়লা। করোনা পরিস্থিতির নানা প্রতিবন্ধতা সামলেও তাঁরা যে গানটি তৈরি করেছেন সেজন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

টোকিও অলিম্পিকগামী ভারতীয়দের চিয়ার সং হিন্দুস্তানি ওয়ে

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোয়িয়েশনের তরফে এদিন বিকেলে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে এই চিয়ার সংটি প্রকাশিত হয়। অনুরাগ ঠাকুর ছাড়়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, আওএ সভাপতি নরিন্দর বাত্রা, আইওএ সচিব রাজীব মেহতা, সাইয়ের ডিরেক্টর জেনারেল সঞ্জীব প্রধান। ছিলেন রহমান ও অনন্যা।

অনুরাগ ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রীড়াক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেন। অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে তিনি টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম বা টপস চালু করেন। ব্যস্ততার মধ্যেও ক্রীড়াবিদদের সঙ্গে একাধিকবার তিনি বৈঠক করেছেন এবং চিয়ার ফর ইন্ডিয়া হ্যাশট্যাগের মাধ্যমে সকলকে উৎসাহিত করছেন। এ আর রহমান ও অনন্যা বিড়লাও প্রশংসনীয় উদ্যোগ নিয়ে এই চিয়ার সংটি তৈরি করেছেন। যা শুধু মনোরঞ্জনই ঘটাবে না, ক্রীড়াবিদদের উৎসাহিতও করবে। ক্রীড়াপ্রেমীদেরও মনে গেঁথে থাকবে এই গানটি। সোশ্যাল মিডিয়ায় এই গানটি শেয়ার করে ঝড় তোলার আহ্বানও জানান অনুরাগ।

গানটির ট্র্যাক তৈরির দায়িত্বে থাকা এ আর রহমান এই অনুষ্ঠানের আগেই বলেন, আমরা সকলেই এই বিশেষ গানটি তৈরি করতে পেরে উত্তেজিত। আশা করি, গোটা দেশ যে অলিম্পিকে অংশ নিতে চলা অ্যাথলিটদের পাশে রয়েছেন, এই গানের মাধ্যমেও সেই বার্তাটি দেওয়া সম্ভব হবে। হিন্দুস্তানি ওয়ে গান তৈরির সময় অনন্যার সঙ্গে কাজ করতে পেরেও ভালো লেগেছে। টোকিওগামী ভারতের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় অ্যাথলিটদের উৎসাহিত করতে গান লিখে এবং তা গেয়ে নিজের রোল মডেল এ আর রহমানের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অনন্যা নিজেও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+