'পচা মালরা বেরিয়ে যেতেই পায়ে এত কাঁটা ফুটছে কেন?' পুরুলিয়ায় মমতার কটাক্ষকে কেশপুর থেকে জবাব শুভেন্দুর
পচা মালরা বেরিয়ে যেতেই পায়ে এত কাঁটা ফুটছে কেন?' পুরুলিয়ায় মমতার কটাক্ষকে কেশপুর থেকে জবাব শুভেন্দুর
'লোকটা চেনা মাঠ চেনা। প্লেয়ার পুরনো , ঝাণ্ডা নতুন। ' এই বক্তব্য দিয়ে এদিন কেশপুরে নিজের সভার শুরুতে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই চেনা মেজাজে তিনি তৃণমূলকে টার্গেট করে বক্তব্য রাখেন।

'মু সব জানি , গ্রামের টোকা ওছি'
কেশপুরের মাটি থেকে চেনা মেজাজে ক্রমাগত মমতা শিবিরকে তোপ দাগতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রের প্রকল্পকে মমতা সরকার নিজের প্রকল্প বলে দাবি করছেন , বলে এদিন ফের সুর চড়া করেন শুভেন্দু। আর সেই সূত্র ধরেই রেশনের দুর্নীতি প্রসঙ্গ তুলে মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দুর বার্তা 'মু সব জানি , গ্রামের টোকা ওছি'। এই প্রসঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে কয়লা পাচার থেকে আমফান দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন।

তৃণমূল থেকে ৬ থেকে ৫ জন বেরিয়ে যাচ্ছেন!
আগের দিন মানকুণ্ডুর সভায় শুভেন্দু দাবি করেন যে তৃণমূল খুব শিগগির ২ টি ধাক্কা খাবে। আর আজ কেশপুরের ময়দান থেকে তিনি বলেন, সামনেই ৫ থেকে ৬ জন তৃণমূল থেকে বেরিয়ে যাবেন। এপ্রসঙ্গে তিনি মন্ত্রিসভায় ধাক্কা দেওয়ার প্রসঙ্গও তোলেন।

'পায়ে এত কাঁটা ফুটছে কেন ?'
শুভেন্দু অধিকরী মমতাকে তোপ দেগে বলেন, 'উনি পুরুলিয়ায় গিয়ে বলেছেন পচা মালগুলো বেরিয়ে গিয়েছে ভালো হয়েছে। আমি প্রশ্ন করি পচা মাল বেরিয়ে গিয়েছে বলে পায়ে এত কাঁটা ফুটছে কেন?' প্রসঙ্গত ,শুভেন্দু সহ একাধিক তৃণমূল নেতার বিজেপি যোগ নিয়ে ক্ষুব্ধ মমতা পুরুলিয়ার সভা থেকে নাম না কের তোপ দাগেন। যার উত্তর কেশপুরের মঞ্চ থেকে শুভেন্দু দেন

'বাম, কংগ্রেস বিধানসভা ভোটের পর করবেন'
এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের স্তূতি ফের একবার শোনা গেল শুভেন্দুর মুখে। শুভেন্দু বলেন, বুদ্ধবাবু ভালো লোক ছিলেন তবে লক্ষ্ণণ শেঠ হার্মাদ। এই প্রসঙ্গ ক্রমেই তিনি বলেন বাম আমলে চাকরির যে সমস্ত রাস্তা ছিল, সেই এসএসসি থেকে সাড়ে ৫ লক্ষ স্থায়ী চাকরির পদ কেড়েছে তৃণমূল। এই সূত্র ধরেই শুভেন্দুর বার্তা 'বাম কংগ্রেস বিধানসভা ভোটের পর করবেন। বিধানসভা পর্যন্ত বিজেপি করতে হবে।' নয়তো গণতান্ত্রিক পথে পঞ্চায়েত ভোট বাংলায় হবে না বলে দাব শুভেন্দুর।

'শুভেন্দু যে জেতাতে পারে, হারাতে পারে তা প্রমাণ হবে '
এদিন শুভেন্দু অধিকারী নিজের ভাষণে সাফ জানান, 'আগেরবার কেশপুর জিতিয়েছিলাম। এবার হারাব।', তিনি বলেন, 'কে জিতিয়েছিল আর কে হারাতে পারে, তা শুভেন্দু প্রমাণ করবে'। সাফ বার্তায় শুভেন্দু বলেন, দিলীপ ঘোষের এলাকা কেশপুর যাব আর প্রমাণ করব।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?










Click it and Unblock the Notifications