অধিকারী গড়ে বড় ধাক্কা! অনাস্থা এনে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শুভেন্দুকে
বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর। কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত বিরোধী দলনেতা। দীর্ঘদিন ধরে ওই পদে ছিলেন তিনি। একাধিকবার ওই পদ থেকে সরে যাওয়ার কথা জানানো হলেও কাজ্রত কর্ণপাত করেননি শুভেন্দু। শেষমেশ অনাস্থা
বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর। কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত বিরোধী দলনেতা। দীর্ঘদিন ধরে ওই পদে ছিলেন তিনি। একাধিকবার ওই পদ থেকে সরে যাওয়ার কথা জানানো হলেও কাজ্রত কর্ণপাত করেননি শুভেন্দু। শেষমেশ অনাস্থা এনে তাঁকে সরিয়ে দেওয়া হল।

যা কিনা বিরোধী দলনেতার কাছে বড়সড় ধাক্কা হিসাবে মনে করা হচ্ছে। শুভেন্দুকে সরিয়ে দেওয়ার পরেই অস্থায়ী ভাবে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যানকে।
জানা যাচ্ছে, খুব শীঘ্রই কাঁথি সমবায় ব্যাঙ্কে অডিটের নির্দেশ দিতে পারেন তিনি। তবে আইনি বিষয়টি দেখেই হয়তো এই নির্দেশ দিতে পারেন তিনি। তবে গিত কয়েকদিন আগেও সমবায় ব্যাঙ্কগুলির অডিট করানোর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধায়। তাঁর কথায়, সরকার তো অডিট করতেই পারে। কার্যত নাম না করে অধিকারী পরিবারকেই দায়ি করেছেন মমতা।
তাঁর মন্তব্য, গচ্ছিত কালো টাকা বেনামে কোথায় রয়েছে তা নজরদারি হওয়াটা প্রয়োজন। জানা গিয়েছে তৃণমূলের অভিযোগ ব্যাঙ্কের কোনও কাজ হচ্ছিল না। এই বিষয়ে আগেও বহুবার তৃণমূলের তরফে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। এমনকি রাজ্যের মন্ত্রীও সেই বিক্ষোভে সামিল হন।
এমনকি গত কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনার ঘোষণা করা হয়। সেই মতো আজ মঙ্গলবার চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই আনাস্থা আনা হয়। এদিন ব্যাঙ্কের মোট ১৮ ডিরেক্টরের মধ্যে ১০ জন আজ ওই অনাস্থা ভোটাভুটিতে হাজির হন।
এরপরেই জরুরি বৈঠক শুরু হয়। শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যান পদ থেকে সরানোর দাবিতে বেশিরভাগ ভোট দেয়। সবসম্মতিক্রমে ওই অনাস্থা প্রস্তাব পাস হয়। তারপর জরুরি বৈঠকে ডেকে শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যানের পদ থেকে সরানের কথা ঘোষণা করা হয়। যা বিরোধী দলনেতার কাছে বড় ধাক্কা হিসাবে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বিরোধী দলনেতার এই পদে থাকা নিয়ে কম বিতর্ক হয়নি। তৃণমূল তো একাধিকবার প্রশ্ন তুলেছে। পাল্টা বিজেপিও শুভেন্দুর পাশে দাঁড়িয়েছে। তবে এদিনের ঘটনার পর এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এমনকি আগামীদিনে এই বিষয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কিনা সেটাই এখন দেখার। যদিও হাইকোর্টের নির্দেশ ছিল অনৈতিক ভাবে সরানো যাবে না শুভেন্দু বাবুকে। যদিও এরপরেই এই অনাস্থা আনা হয়েছে।
তবে রাজনৈতিকমহলের মতে, এদিন যেভাবে অনাস্থা ডেকে তাঁকে সরিয়ে দেওয়া হল তা নিঃসন্দেহে অধিকারী সাম্রাজ্যের কাছেও বড় ধাক্কা।
Recommended Video
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা












Click it and Unblock the Notifications