'১০ লক্ষ টাকার চুক্তি, রাতেই জানিয়ে দেওয়া হবে প্রশ্ন,' TET নিয়ে গভীর আশঙ্কা শুভেন্দুর
টেট পরীক্ষার আগের দিনেই প্রশ্ন নিয়ে আশঙ্কার কথা শোনাচ্ছেন শুভেন্দু অধিকারী! দীর্ঘ পাঁচ বছর রাজ্যে টেট পরীক্ষা হতে চলেছে। একের পর এক শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি নিয়ে সামনে এসেছে। শুধুমাত্র টাকা আর সুপারিশের ভিত্তিতে কীভাবে
টেট পরীক্ষার আগের দিনেই প্রশ্ন নিয়ে আশঙ্কার কথা শোনাচ্ছেন শুভেন্দু অধিকারী! দীর্ঘ পাঁচ বছর রাজ্যে টেট পরীক্ষা হতে চলেছে। একের পর এক শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি নিয়ে সামনে এসেছে। শুধুমাত্র টাকা আর সুপারিশের ভিত্তিতে কীভাবে শিক্ষক নিয়োগ হয়েছে তা ইতিমধ্যে তদন্তে সামনে এসেছে। আর এই আবহেই শিক্ষক নিয়োগে টেট হতে চলেছে।
আর সেই পরীক্ষার আগের দিনেই কিছু ঘটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এর মধ্যেই প্রশ্ন নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা।

ঠিক কি বলছেন বিরোধী দলনেতা
আজ শনিবার রাজনৈতিক একটি সভাতে অংশ নেন শুভেন্দু অধিকারী। সেখানেই টেট নিয়ে প্রশ্ন করা হলে চাঞ্চল্যকর দাবি করেন তিনি। যদিও এই বিষয়ে বহু জায়গা থেকে ফোন আসছে বলেও জানান শুভেন্দু অধিকারী। আর তা জানিয়ে তাঁর দাবি, আমাদের আশঙ্কা আছে প্রশ্ন বলে দেওয়া হবে। এজন্যে ১০ লাখ টাকার কন্ট্রাক্ট বলেও দাবি বিরোধী দলনেতার। তবে অগ্রিম হিসাবে পাঁচ লাখ টাকা দিলে আজই নাকি প্রশ্ন বলে দেওয়া হবে। সেই প্রশ্ন লিখতে পারা যাবে। আর চাকরি পেলে আরও পাঁচ লাখ টাকা দিতে হবে চাঞ্চল্যকর মন্তব্য বিধায়কের।

কি বলছে শাসক দল
শুভেন্দু অধিকারীর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও বিরোধী দলনেতা টেট পরীক্ষা প্রসঙ্গে জানিয়েছেন, পরীক্ষার বিরোধীতা বিজেপি করে না। তবে মেধাযুক্ত সুস্থ ভাবে যাতে পরীক্ষা হয় সেই দাবি জানিয়েছেন বিজেপি নেতা। যদিও তাঁর আশঙ্কা ঘিরে যাবতীয় বিতর্কের জন্ম নিয়েছে। তৃণমূল বিধায়ক তাপস রায়ের দাবি, টেট পরীক্ষা নির্বিঘ্নে হবে। কোনও ধরণের প্ররোচনা কিংবা অশান্তি কেউ করবে না বলেও দাবি শাসক দলের বিধায়কের। আর তাও যদি কেউ করতে চায় রাজ্য প্রশাসন কড়া হাতে তা দমন করবে বলেও মন্তব্য তাঁর।
শুধু তাই নয়, আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়েছিলেন, এবার নিয়োগ হবে একেবারে মেধার ভিত্তিতে। কোনও সুপারিশ মেনে নেওয়া হবে না।
Recommended Video

বিঘ্ন হওয়ার শঙ্কা পর্ষদ কর্তার মুখে
উল্লেখ্য, আজ শনিবার টেট পরীক্ষার আগের দিনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আর সেখানে বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটনানোর চেষ্টা করছে। নির্দিষ্ট সুত্র মারফৎ এমন খবর তাঁদের কাছে এসেছে বলেও এদিন দাবি করেন গৌতমবাবু। এমনকি এই সংক্রান্ত একাধিক এসএমএস তিনি পেয়েছেন বলেও দাবি করেছেন। কিন্ত্য এই ব্যাপারে পর্ষদ এবং প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। আর এহেন আশঙ্কা প্রকাশের পরেই শুভেন্দু অধিকারীর এহেন দাবি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তবে পর্ষদ এবার অনেক বেশি সতর্ক এবং সজাগ বলেই দাবি করা হয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications