Pingla Rape Case Verdict: পিংলা ধর্ষণকাণ্ডে ২ জনের ফাঁসির সাজা, বিচার পেল মেয়ে, বলছেন মা

Pingla Rape Case Verdict: পিংলা ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ২ জনের ফাঁসির সাজা ঘোষণা করল মেদিনীপুর আদালত। নারী নির্যাতনের অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই ধর্ষণ কাণ্ডে ফাঁসির নির্দেশ আদালতের। যা যুগান্তকারী নির্দেশ বলছেন আইনজীবীমহল।

উল্লেখ্য, গত ২০২১ সালের ৩ ই মে ধর্ষণের ঘটনা ঘটে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার জামানা এলাকার স্বপন জানার পরিবারে এই দুর্ঘটনাটি ঘটেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল দুই যুবক।

পিংলা ধর্ষণকাণ্ডে ২ জনের ফাঁসির সাজা

এক মহিলাও তাদের সঙ্গেই কাজে আসেন ওই বাড়িতে। দুপুরে স্বামী-স্ত্রী যখন বাড়ির ভিতরে বিশ্রাম নিচ্ছিলেন সবার নজর এড়িয়ে স্বপন জানার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়। তাদেরই পুরানো একটি মাটির বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, গোটা ঘটনা ধামাচাপা দিতে কলেজে পড়ুয়াকে নৃশংস ভাবে খুন করা হয় বলেও জানা যায়।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। তদন্তে নেমে প্রথমেই বাড়িতে কাজ করতে আসা দুই মিস্ত্রিকে গ্রেফতার করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদে সমস্ত ঘটনা সামনে আসে। জানা যায়, সবার নজর এড়িয়ে ওই দুই রাজমিস্ত্রিই ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করে।

আর এই গোটা ঘটনা ঘটাতে সাহায্য করে তাদেরই সঙ্গে কাজে আসা মহিলা তপতী পাত্র। তাঁকেও পরে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে ঘটনার বিচার চলে। মঙ্গলবার মেদিনীপুর আদালত দুই যুবককে যাবজ্জীবন ও ফাঁসির সাজা ঘোষণা করে। সেই সঙ্গে সহযোগী মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে নির্জাতিতার পরিবার। মা জানিয়েছেন, দোষীদের মৃত্যুদণ্ড হওয়াই উচিৎ। যেভাবে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েকে তা শাস্তি স্বরূপ মৃত্যু ছাড়া আর কিছুই হতে পারে না বলে জানাচ্ছেন নির্যাতিতার পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+